প্রথমেই ফ্রিজে রাখা আগের সব খাবার বের করে ফেলুন। নষ্ট বা মেয়াদোত্তীর্ণ জিনিস ফেলে দিন।
প্রথমেই ফ্রিজে রাখা আগের সব খাবার বের করে ফেলুন। নষ্ট বা মেয়াদোত্তীর্ণ জিনিস ফেলে দিন।
ট্রে ও ড্রয়ার খুলে ধোয়া
ফ্রিজের ট্রে, র্যাক, ড্রয়ার খুলে হালকা গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন। এরপর ফ্যানের বাতাসে ভালো করে শুকিয়ে নিন।
ফ্রিজের ভেতর পরিষ্কার
এক লিটার পানিতে এক-দুই চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণে কাপড় বা স্পঞ্জ ভিজিয়ে ফ্রিজের ভেতরের দেয়াল ও দরজা পরিষ্কার করে ফেলুন। কোনাগুলো ভালো করে মুছুন।
জীবাণুমুক্তকরণ
ফ্রিজ জীবাণুমুক্ত করতে ভিনেগার বা হালকা জীবাণুনাশক স্প্রে ব্যবহার করুন।
শুকানো ও গন্ধমুক্ত করা
পরিষ্কারের পর কিছুক্ষণ ফ্রিজের দরজা খোলা রাখুন। গন্ধ দূর করতে বেকিং সোডা, লেবু বা কয়লা রাখতে পারেন।
পুনরায় সাজানো
ঈদের কমপক্ষে দু-তিন দিন আগে ফ্রিজ পরিষ্কার করুন। ফ্রিজের তাপমাত্রা ঠিক রাখুন (ফ্রিজ : ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস, ফ্রিজার : -১৮ ডিগ্রি সেলসিয়াস)।