প্যানে তেল গরম করে রসুন ও পেঁয়াজ ভেজে ক্যাপসিকাম, অলিভ ও আনারস যোগ করুন।
* এরপর মাংস, টমেটো সস ও সয়াসস মিশিয়ে রান্না করুন। সামান্য গ্রেভি রেখে তিল ছিটিয়ে পরিবেশন করুন। নান বা পরোটা দিয়ে গরম গরম পরিবেশন করুন।
বিফ বাও বান
যেভাবে তৈরি করবেন
* কুসুম গরম পানিতে চিনি ও ইস্ট মিশিয়ে ৫ মিনিট রেখে দিন। ময়দা, লবণ, বেকিং পাউডার ও তেল দিয়ে ইস্ট মিশ্রণ যোগ করে নরম ডো তৈরি করে ঢেকে ১ ঘণ্টা ফুলতে দিন। ডো ছোট বল করে বেলে অর্ধেক ভাঁজ করে স্টিমারে ১০ থেকে ১২ মিনিট স্টিম করুন।
* প্যানে তেল গরম করে আদা-রসুন ভাজুন। বিফ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর সয়াসস, অয়েস্টার সস, চিলি সস, গোলমরিচ ও মধু দিন। শেষে পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে ২ মিনিট নেড়ে নামিয়ে নিন।
* স্টিম করা বাও বানের মাঝে বিফ ফিলিং দিয়ে পরিবেশন করুন।

উপকরণ
ময়দা ২ কাপ, ইস্ট ১ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, লবণ আধা চা চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, কুসুম গরম দুধ বা পানি আধা কাপ এবং তেল ২ টেবিল চামচ।
বিফ ফিলিংয়ের উপকরণ : গরুর মাংস ৩০০ গ্রাম, সয়াসস ২ টেবিল চামচ, অয়েস্টার সস ১ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, চিলি সস ১ টেবিল চামচ, মধু বা চিনি ১ চা চামচ, তিলের তেল ১ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ এবং ক্যাপসিকাম কুচি আধা কাপ কাপ।
ঈদের দুপুর
স্মোকি বিফ কাবাব
উপকরণ
কিমা গরুর মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, কুচি করা কাঁচা মরিচ ২টি, ধনেপাতা ২ টেবিল চামচ, গরম মসলা ১ চা চামচ, ব্রেড ক্রাম্ব আধা কাপ, ডিম ১টি এবং লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
১. সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে গোল বা লম্বা কাবাবের আকার দিন। গ্রিল প্যান বা ওভেনে দুই পাশ সোনালি হওয়া পর্যন্ত ছেঁকে নিন। শেষে কয়লার ধোঁয়া দিয়ে স্মোকি ফ্লেভার দিন।
৫. পুদিনা চাটনি ও লেবুর সঙ্গে পরিবেশন করুন।
কমলাভোগ
উপকরণ
ছানার জন্য : ফুল ফ্যাট দুধ ২ লিটার, লেবুর রস বা ভিনেগার ৩ টেবিল চামচ ও বরফ পানি ১ কাপ।
মিষ্টির জন্য : ময়দা ১ চা চামচ, সুজি ১ চা চামচ, ফুড কালার ১-২ ফোঁটা ও এলাচ গুঁড়া আধা চা চামচ।
শিরার জন্য : চিনি ৩ কাপ, পানি ৭ কাপ, এলাচ ২টি ও কেওড়া জল ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন
* দুধ ফুটে উঠলে লেবুর রস দিন। দুধ কেটে গেলে বরফ পানি ঢেলে দিন। পাতলা কাপড়ে ছেঁকে পানি ঝরিয়ে নিন। ৩০ মিনিট ঝুলিয়ে রাখুন, যাতে অতিরিক্ত পানি বের হয়ে যায়।
* ছানার সঙ্গে ময়দা, সুজি ও ফুড কালার মেশান। হাতের তালু দিয়ে ৮ থেকে ১০ মিনিট মথে একদম মসৃণ করুন। ছোট ছোট বল তৈরি করুন।
* বড় পাত্রে পানি ও চিনি জ্বাল দিন। এলাচ দিন এবং শিরা ফুটে উঠলে আঁচ মাঝারি-উচ্চ রাখুন।
* ফুটন্ত শিরায় মিষ্টির বলগুলো ছাড়ুন। ঢেকে ১৫ থেকে ১৮ মিনিট রান্না করুন। মাঝে একবার হালকা নেড়ে দিন। শেষে কেওড়া জল ও এলাচ গুঁড়া দিন।
* ফ্রিজে ৩-৪ ঘণ্টা ঠাণ্ডা করলে স্বাদ আরো ভালো হয়। ওপরে জাফরান বা পেস্তা কুচি দিলে ৫-স্টার স্টাইল লুক আসে।
বাসমতী চিকেন
উপকরণ
চিকেন মেরিনেশনের জন্য : মুরগি ৫০০ গ্রাম, দই আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, হলুদ আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ এবং লেবুর রস ১ টেবিল চামচ।
রান্নার জন্য : বাসমতী চাল ২ কাপ, পেঁয়াজ ২টি, টমেটো ১টি, গরম মসলা ১ চা চামচ, দারচিনি, এলাচ ও লবঙ্গ সামান্য, তেল বা ঘি আধা কাপ, কাঁচা মরিচ ৩-৪টি এবং ধনেপাতা সাজানোর জন্য।

যেভাবে তৈরি করবেন
* চিকেনের সব উপকরণ মিশিয়ে ৩০ মিনিট থেকে ২ ঘণ্টা মেরিনেট করুন। প্যানে তেল বা ঘি গরম করে পেঁয়াজ ভাজুন। সোনালি করে ভেজে আদা-রসুন মিশিয়ে নেড়ে নিন।
* মেরিনেট করা চিকেন দিয়ে ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন। টমেটো ও মসলা দিয়ে কষিয়ে নিন।
* আলাদা পাত্রে বাসমতী চাল অর্ধেক সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। চিকেনের ওপর আধা সিদ্ধ চাল দিয়ে ঢেকে ১৫ থেকে ২০ মিনিট দমে রাখুন।
* ধনেপাতা ও ভাজা পেঁয়াজ দিয়ে গার্নিশ করুন। রায়তা বা সালাদ দিয়ে পরিবেশন করুন।
রাতের খাবার
মাটন কাচ্চি
উপকরণ
মাংস মেরিনেট করার জন্য : খাসির মাংস দেড় কেজি, টক দই ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, জায়ফল-জয়ত্রি গুঁড়া অল্প, কাঁচা মরিচ ৬-৭টি, লবণ স্বাদমতো, সরিষার তেল বা সয়াবিন তেল আধা কাপ এবং বেরেশতা ১ কাপ।
ভাতের জন্য : বাসমতী বা কালিজিরা চাল ১ কেজি, তেজপাতা ২টি, দারচিনি ২ টুকরা, এলাচ ৪-৫টি, লবঙ্গ ৪-৫টি এবং লবণ পরিমাণমতো।
অন্যান্য : ঘি আধা কাপ, কেওড়া জল ২ টেবিল চামচ, জাফরান ভেজানো দুধ আধা কাপ, দুধ আধা কাপ এবং আলু ৫-৬টি।

যেভাবে তৈরি করবেন
* সব মসলা, দই, তেল ও বেরেশতা দিয়ে মাংস ভালোভাবে মাখিয়ে কমপক্ষে ৪ থেকে ৬ ঘণ্টা (রাতভর হলে ভালো) মেরিনেট করুন।
* পানিতে গোটা গরম মসলা ও লবণ দিয়ে চাল ৭০ শতাংশ সিদ্ধ করুন। এরপর পানি ঝরিয়ে রাখুন।
* হাঁড়ির নিচে মেরিনেট করা মাংস বিছিয়ে দিন। এর ওপর ভাজা আলু দিন। এরপর আধা সিদ্ধ চাল ছড়িয়ে দিন। ওপরে ঘি, কেওড়া জল, জাফরান, দুধ, বেরেশতা ও কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে হাঁড়ির মুখ আটকে দমে রান্না করুন। প্রথমে মাঝারি আঁচে ১৫ মিনিট, তারপর একদম কম আঁচে ১-১.৫ ঘণ্টা দমে রাখুন। এরপর নামিয়ে নিচ থেকে আলতোভাবে মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।
বিট বিফ
উপকরণ
গরুর মাংস ১ কেজি, বিট ১ কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, টক দই আধা কাপ, কাজু বাটা ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, গরম মসলা ১ চা চামচ, দারচিনি ২ টুকরা, এলাচ ৩টি, তেজপাতা ২টি, কাঁচা মরিচ ৪টি, সরিষার তেল বা ঘি আধা কাপ, লবণ স্বাদমতো এবং চিনি বা মধু ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন
* মাংসের সঙ্গে দই, আদা-রসুন বাটা, অল্প লবণ ও অর্ধেক বিট পেস্ট মিশিয়ে ১ ঘণ্টা মেরিনেট করুন।
* কড়াইয়ে তেল বা ঘি গরম করে দারচিনি, এলাচ ও তেজপাতা দিন। এরপর পেঁয়াজ বাদামি করে ভেজে আদা-রসুন বাটা দিন। মরিচ, ধনে ও জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে কষান।
* মেরিনেট করা মাংস দিয়ে মাঝারি আঁচে ১৫ থেকে ২০ মিনিট কষান। ঢেকে অল্প পানি দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। বাকি বিট পেস্ট বা কুচি, কাজু বাটা ও সামান্য মধু দিন। আরো ১০ মিনিট রান্না করুন, যাতে সুন্দর ডার্ক রেড রং আসে।
* ওপরে গরম মসলা ও গোলমরিচ ছড়িয়ে ৫ মিনিট দমে রাখুন। এরপর কাঁচা মরিচ ও সামান্য বিট জুলিয়ান দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
আপেল সন্দেশ
উপকরণ
ছানা ২ কাপ, আপেল কুচি ১ কাপ, চিনি আধা কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ, ঘি ১ টেবিল চামচ এবং কেশর বা পেস্তা কুচি সাজানোর জন্য।

যেভাবে তৈরি করবেন
* আপেলের খোসা ছাড়িয়ে কুচি করে নিন। একটি প্যানে সামান্য ঘি দিয়ে আপেল কুচি হালকা আঁচে নরম হওয়া পর্যন্ত ভাজুন। পানি শুকিয়ে গেলে নামিয়ে রাখুন।
* কড়াইয়ে ছানা ও চিনি একসঙ্গে দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। চিনি গলে গেলে গুঁড়া দুধ ও এলাচ গুঁড়া দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে ভাজা আপেল মিশিয়ে দিন।
* মিশ্রণটি সামান্য ঠাণ্ডা হলে হাতে বা মোল্ডে ইচ্ছামতো আকার দিন। ওপরে কেশর বা পেস্তা কুচি ছড়িয়ে সাজিয়ে নিন।