মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

টাকা জমিয়ে ফুটবল কিনে দিলাম

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
আমাদের বাড়ির কাছে একটা পুকুর আছে। সেখানে আমরা গোসল করতে যাই।

সেই পুকুরপারে একটা আমগাছের নিচে বসে আমার ভাইয়ার বয়সী অনেকে সিগারেট খায়, তাস খেলে। এসব সিগারেট খেতে দেখলে ভালো লাগে না। পরে ফুটবল কেনার বুদ্ধিটা আমার মাথায় এসেছে। আম্মু বলেছে, সিগারেট খাওয়া তো খারাপ।
স্বাস্থ্যের জন্যও ভালো না। আমার মনে হলো, যারা খেলাধুলা করে, তারা এই খারাপ কাজ করবে না। স্কুলে স্যাররাও এমন কথা বলেছিলেন। তাই প্রথমে বাবাকে বলেছিলাম কয়েকটা ফুটবল কিনে দিতে।
আমার বাবা সিএনজি চালান। তিনি বললেন, ‘তুমি টাকা জমাও। পরে আমি কিনে দেব।’ সেই থেকে মাটির ব্যাংকে টাকা জমানো শুরু করলাম। টিফিনের জন্য আমাকে যে টাকা দিত, সেখান থেকে একটা 

টাকা জমিয়ে ফুটবল কিনে দিলাম

অংশ জমাতাম।

গত রোজার ঈদে যে সালামি পেয়েছিলাম, সেটাও জমালাম। মা গরু পালেন। গরুর দুধ বেচেন। আম্মুর কাছ থেকেও কিছু টাকা পেয়েছিলাম। সব মিলিয়ে এক বছরে চার হাজার টাকার মতো হলো। টাকাগুলো বাবার হাতে দিয়ে বললাম, আমাকে ফুটবল কিনে দাও। আমাদের গ্রামের ছেলেমেয়েদের দেব। পরে বাবা মোট ছয়টা ফুটবল কিনে আনলেন। তিনটা ফুটবলের দাম এক হাজার ৮০০ টাকা আর বাকি তিনটার দাম ৯০০ টাকা। ২০ তারিখে ফুটবলগুলো সবাইকে দিয়ে দিয়েছি। এখন ওরা আর পুকুরপারে বসে তাস খেলে না। এখন তো স্কুল ছুটি। সবাই মিলে মাঠে ফুটবল খেলে। আমিও খেলি। বাবা প্রতি শুক্রবার গরিব মানুষকে খাওয়ান। বাকি টাকাটা তাঁকে দিয়ে দিয়েছি। নতুন একটা ব্যাংক কিনেছি। এক বছর পর সেই টাকা দিয়ে আরো ভালো কিছু করব। 

 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com