মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঈদে বাংলাদেশে অভিষেক হচ্ছে সৃজার

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দেবের সঙ্গে টালিগঞ্জের ‘বাঘা যতীন’-এ অভিনয় করেন। পরে সৃজিত মুখার্জির ‘টেক্কা’ ও ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর ‘নিশির ডাক’-এ অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন সৃজা দত্ত।

এবার বাংলাদেশে অভিষেক হতে চলেছে সৃজার। কোরবানির ঈদে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে মুক্তি পাবে ওয়েব ছবি ‘তাজমহল’। সীমান্তের দুই প্রান্তের দুটি হৃদয়ের আবেগঘন প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি। সৃজার সঙ্গে জুটি বেঁধেছেন বাংলাদেশের ফাইজুল ইয়ামিন।
গত ঈদে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’-এ অভিনয় করে আলোচনায় এসেছেন। ওয়েব ছবিটির মাধ্যমে দীর্ঘ ১১ বছর পর আবারও পরিচালনায় ফিরছেন ওয়াহিদ আনাম। তাঁর নির্মিত ‘পাড়ি’, ‘ছিন্ন’ কিংবা আলোচিত টেলিছবি ‘চক্র’ আজও দর্শকের মনে গেঁথে আছে। কোরবানির ঈদের দিন ছবিটি বঙ্গতে দেখতে পাবেন দর্শক।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com