মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার কানুনগোপাড়া টেম্পু স্টেশন এলাকায় একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আনোয়ার হোসেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাইজ কাকারা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে বোয়ালখালীর পূর্ব কালুরঘাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা গেছে, একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ঢালাই মিক্সচার মেশিন গুছানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আনোয়ার। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাবিলা তাবাসসুম বলেন, ‘রাতে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় আনোয়ার হোসেনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com