সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ফুসফুস ক্যান্সারের লক্ষণ ও প্রতিরোধ

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ফুসফুসের ক্যান্সার একটি গুরুতর রোগ। তবে প্রাথমিক পর্যায়ে এর লক্ষণগুলো শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব।

ফুসফুস ক্যান্সারের প্রধান লক্ষণ
অনবরত কাশি: যদি কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত কাশি হয় এবং তা বাড়তে থাকে, তবে এটি একটি প্রাথমিক লক্ষণ হতে পারে। কাশির সঙ্গে কফ বা থুতুতে রক্ত গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
শ্বাসকষ্ট: অল্প পরিশ্রমে বা স্বাভাবিক হাঁটাচলায় শ্বাসকষ্ট অনুভব করা এ রোগের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
বুকে ব্যথা: ক্রমাগত বুকে ব্যথা বা অস্বস্তি, বিশেষ করে কাশি বা গভীর শ্বাস নেওয়ার সময় ব্যথা বেড়ে যাওয়া ক্যান্সারের লক্ষণ হতে পারে।
ওজন হ্রাস ও ক্লান্তি: অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরও ক্লান্তি অনুভূত হওয়া ফুসফুসের ক্যান্সারসহ অন্যান্য ক্যান্সারের সাধারণ লক্ষণ।
ক্ষুধামান্দ্য: খাবার খেতে অনীহা বা রুচি কমে গেলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।

করণীয় ও প্রতিরোধ
ফুসফুসের ক্যান্সারের লক্ষণ দেখা দিলে অবিলম্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। সঠিক রোগ নির্ণয়ের জন্য ইমেজিং স্ক্যান, বায়োপসি এবং রক্ত পরীক্ষার প্রয়োজন হতে পারে। রোগ নির্ণয়ের পর সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি অথবা এগুলোর সমন্বিত চিকিৎসা নিতে হয়।
এই সময় রোগীর মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার-পরিজনদের উচিত রোগীকে সহানুভূতিশীল ব্যবহার করা এবং মনোবল দেওয়া। ধূমপান পুরোপুরি পরিহার করতে হবে। ধূমপায়ীদের থেকে দূরে থাকা, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা এবং দূষণমুক্ত পরিবেশে থাকার মাধ্যমে ফুসফুস ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।
লেখক: সিনিয়র কনসালট্যান্ট-ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজি, কোঅর্ডিনেটর-রেডিয়েশন অনকোলজি, এভারকেয়ার হসপিটাল ঢাকা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com