সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এই গরমে ডায়াবেটিস রোগীর করণীয়

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বাংলাদেশের মানুষ এখন গ্রীষ্ম কাল অতিবাহিত করছে, সামনেই আষাঢ় মাস। এই মাসগুলি আমাদের দেশের গরমতম মাসগুলির অন্তর্গত। এই সময়ে আমাদের দাবদাহের মধ্যে দিন কাটাতে হয়। এতে অনেকেই বিভিন্নরকম স্বাস্থ্য ঝুঁকিতে পরছেন। প্রখর গরম আর ভ্যাপসা আবহাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে। অতিরিক্ত তাপমাত্রা শরীরে পানিশূন্যতা, রক্তে শর্করার ওঠানামা এবং বিভিন্ন সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই এই সময় বিশেষ সতর্কতা ও সঠিক জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
* প্রথমত, পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যায়, যা রক্তে শর্করার মাত্রা অস্থিতিশীল করতে পারে। সাধারণভাবে প্রতিদিন ২-৩ লিটার পানি পান করা উচিত, তবে যাদের কিডনি বা হৃদরোগ আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি গ্রহণ করবেন। অতিরিক্ত ঘামের ক্ষেত্রে ওআরএস বা লবণ-চিনির সুষম পানীয় গ্রহণ উপকারী হতে পারে।
* দ্বিতীয়ত, খাদ্যাভ্যাসে সুষম ও হালকা খাবার গ্রহণ করা উচিত। বেশি তেল-চর্বিযুক্ত, ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলা জরুরি। শাকসবজি, আঁশযুক্ত খাবার, কম চর্বিযুক্ত প্রোটিন এবং কম গ্লাইসেমিক সূচকের ফল যেমন পেয়ারা, আপেল, জাম ইত্যাদি গ্রহণ করা ভালো। একই সঙ্গে অল্প অল্প করে বারবার খাওয়ার অভ্যাস বজায় রাখা রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে।
* তৃতীয়ত, নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করা প্রয়োজন। গরমের সময় খাদ্যাভ্যাস, পানি গ্রহণ এবং শারীরিক কার্যকলাপের পরিবর্তনের কারণে হঠাৎ রক্তে শর্করার ওঠানামা হতে পারে। তাই ঘরে গ্লুকোমিটার ব্যবহার করে নিয়মিত পরীক্ষা করা এবং প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা উচিত।
* চতুর্থত, ইনসুলিন ও অন্যান্য ওষুধের সঠিক সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত তাপমাত্রায় ইনসুলিনের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। তাই ইনসুলিন ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হবে এবং সরাসরি রোদ থেকে দূরে রাখতে হবে। বাইরে গেলে ইনসুলিন বহনের জন্য বিশেষ কুলিং পাউচ ব্যবহার করা যেতে পারে।
* পঞ্চমত, সূর্যের তীব্র তাপ এড়িয়ে চলা উচিত। দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাইরে বের না হওয়াই ভালো। প্রয়োজন হলে ছাতা, সানগ্লাস এবং ঢিলেঢালা হালকা রঙের পোশাক ব্যবহার করা উচিত। নিয়মিত হালকা ব্যায়াম যেমন ভোরে বা সন্ধ্যায় হাঁটা শরীরের জন্য উপকারী।
* ষষ্ঠত, পায়ের যতœ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরমে ঘাম ও জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই প্রতিদিন পা পরিষ্কার ও শুকনো রাখা, আরামদায়ক জুতা ব্যবহার করা এবং কোনো ক্ষত বা ফোসকা হলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
সবশেষে বলা যায়, সচেতনতা ও সঠিক যতেœর মাধ্যমে গরমের দিনেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনই সুস্থ থাকার মূল চাবিকাঠি।
ডা. শাহজাদা সেলিম
সহযোগী অধ্যাপক
এন্ডক্রাইনোলজি বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়


বিভাগ : স্বাস্থ্য

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com