সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তিন দিনের কর্মসূচি

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আজ ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে এবারও রয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠান। প্রতিবছরের মতো উৎসবে আঁচ লেগেছে তাঁর পৈতৃক ভিটা খুলনার রূপসার পিঠাভোগ ও শ্বশুরবাড়ি ফুলতলার দক্ষিণডিহিতে।

খুলনা জেলার শেষ সীমানায় খুলনা-যশোর রোডের পাশে পশ্চিমমুখো দিক চিহ্ন করে একটি সাইনবোর্ড আছে, তাতে লেখা রবীন্দ্র কমপ্লেক্স, বিশ্বকবি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি।

খুলনার ফুলতলা উপজেলা সদর থেকে তিন কিলোমিটার উত্তর-পশ্চিমে এই গ্রামটির অবস্থান। দেশি-বিদেশি পর্যটক ও দর্শনার্থীরা যেমন এখানে আসছেন, তেমনি কবির জন্মদিন ও প্রয়াণ দিবস ঘিরে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এখানে আয়োজিত হয় নানা অনুষ্ঠানমালা। 

এদিকে নওগাঁর আত্রাইয়ে রবি ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী ও রবীন্দ্র মেলা উপলক্ষে মুনিয়ারি ইউনিয়নের পতিসর গ্রামে এখন সাজসাজ রব। এরই মধ্যে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

বর্ণাঢ্য এই আয়োজনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সরকারি গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ব্যক্তি যোগদান করবেন বলে জানা গেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com