সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কাঁচা আম খাসা

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
আম টমেটোর খাট্টা

উপকরণ

কাঁচা আম ছোট আকারের পাঁচ-ছয়টি, টমেটো তিনটি, রসুন চার কোয়া, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ তিন-চারটি এবং হলুদ গুঁড়া আধা চা চামচ।

কাঁচা আম খাসা

যেভাবে তৈরি করবেন

*    হাঁড়িতে চার কাপ পানি দিয়ে তাতে টমেটো কুচি দিন। এর সঙ্গে লবণ, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে নাড়ুন। টমেটো সিদ্ধ হয়ে এলে ডালঘুঁটনি দিয়ে ঘুঁটে নিন।

 

*   এরপর এতে খোসা ছাড়ানো কাঁচা আমের টুকরা ও রসুন কুচি দিন। আম সিদ্ধ হয়ে এলে এতে কাঁচা মরিচ চিরে দিন।

*  পানি শুকিয়ে শুকনা হয়ে এলে নামিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার আম-টমেটোর খাট্টা।

 

 

ম‍্যাঙ্গো মিন্ট কুলার

উপকরণ

কাঁচা আম দুটি, চিনি দেড় টেবিল চামচ, পুদিনাপাতা কুচি এক চা চামচ, সবুজ রঙের ফুড কালার সামান্য এবং বরফ কয়েক টুকরা।

কাঁচা আম খাসা

যেভাবে তৈরি করবেন

*  আমের খোসা ছিলে আঁটি ফেলে দিয়ে টুকরা করে কেটে নিন। এরপর ব্লেন্ডারে আমের টুকরা, চিনি, তিন গ্লাস পানি, পুদিনাপাতা ও সবুজ রং একসঙ্গে ব্লেন্ড করে নিন।

*  চাইলে পাটায় কাঁচা আম ও পুদিনাপাতা বেটেও তৈরি করতে পারেন।

 

*  এরপর সার্ভিং গ্লাসে ঢেলে ওপরে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

*গরমে তৃপ্তি মিলবে ম্যাঙ্গো মিন্ট কুলারে।

 

 টক-মিষ্টি ঠাণ্ডাই

উপকরণ

কাঁচা আম বড় একটি, পুদিনাপাতা ৮ থেকে ১০টি, কাঁচা মরিচ একটি, রসুন এক কোয়া, বিট লবণ আধা চা চামচ, গোলমরিচ সামান্য, ভাজা ধনে ও জিরা গুঁড়া আধা চা চামচ, মধু দুই চা চামচ এবং লবণ আধা চা চামচ।

কাঁচা আম খাসা

যেভাবে তৈরি করবেন

*   আম ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিন। এরপর ব্লেন্ডারে আমসহ বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন।

 

*   একটি সুন্দর গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন কাঁচা আমের টক-মিষ্টি ঠাণ্ডাই।

চাটনি

উপকরণ

ভাজা মসলা (পাঁঁচফোড়ন, মৌরি ও শুকনা মরিচ) এক চা চামচ, পাঁচফোড়ন এক চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেজপাতা একটি, কাঁচা আম দুটি এবং সরিষার তেল পরিমাণমতো।

কাঁচা আম খাসা

যেভাবে তৈরি করবেন

*   পাঁচফোড়ন, মৌরি ও শুকনা মরিচ খোলায় ভেজে গুঁড়া করে নিন।

*    কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন, তেজপাতাসহ আমগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নাড়ুন।

*   লবণ ও হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে চিনি দিয়ে মিশিয়ে নিন।

*    চাটনি হয়ে গেলে ওপরে ভাজা মসলা ছড়িয়ে নামিয়ে নিন। হয়ে গেল দারুণ স্বাদের কাঁচা আমের চাটনি।

 

কাঁচা আমের মোরব্বা

উপকরণ

কাঁচা আম দুটি, চিনি তিন কাপ, শুকনা মরিচ পাঁচটি, লবণ দুই চা চামচ এবং পানি দুই কাপ।

কাঁচা আম খাসা

যেভাবে তৈরি করবেন

*  আম খোসা ছাড়িয়ে দুই টুকরা করে নিন। কাঁটা চামচ দিয়ে আমের গায়ে ফুটো করে চার-পাঁচ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর তুলে ভালো করে চিপে পানি বের করে নিন। পানি বদলে আবার দুই ঘণ্টা ভিজিয়ে রেখে তুলে চিপে নিন।

*  কড়াইয়ে তিন কাপ চিনি, দুই কাপ পানি ও আধা চা চামচ লবণ দিয়ে জ্বাল দিন। সিরা ফুটে উঠলে আমগুলো দিয়ে পাঁচ মিনিট উচ্চ আঁচে জ্বাল দিন। এরপর কম আঁচে ২০ মিনিট জ্বাল দিন।

*  শুকনা মরিচের বীজ ফেলে কাঁচি দিয়ে কোনাকুনি করে কেটে আমের মধ্যে দিয়ে দিন। মাঝে মাঝে আমগুলো নেড়ে দিতে হবে, যাতে পুরো আমের মধ্যে রস ঢুকে কাচের মতো স্বচ্ছ হয়ে যায়।

* সিরা যদি পাতলা থাকে, তাহলে গ্যাস একটু বাড়িয়ে দিন। সিরা আঠালো হলে তারপর গ্যাস বন্ধ করে ঠাণ্ডা করে পাত্রে রেখে দিন। এই মোরব্বা এক বছর পর্যন্ত রেখে খাওয়া যায়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com