আম, কাঁঠাল ও লিচু সবই
গাব, তরমুজ আঁকে।
খুকির খাতায় পাতায় পাতায়
চালতা, পেঁপে, বেল শোভা পায়
আনারসও থাকে।
জাম, জামরুল, চালতা, কাউ
ড্রাগন, ডেউয়া থাকে তা-ও
খাতার ফাঁকে ফাঁকে।
ফলের ছবি আঁকা শেষে
ছুটে এসে হেসে হেসে
দেখায় খুকি মাকে।
আম, কাঁঠাল ও লিচু সবই
গাব, তরমুজ আঁকে।
খুকির খাতায় পাতায় পাতায়
চালতা, পেঁপে, বেল শোভা পায়
আনারসও থাকে।
জাম, জামরুল, চালতা, কাউ
ড্রাগন, ডেউয়া থাকে তা-ও
খাতার ফাঁকে ফাঁকে।
ফলের ছবি আঁকা শেষে
ছুটে এসে হেসে হেসে
দেখায় খুকি মাকে।
উল্টে খুকির ছবির খাতা
দেখে তাজা ফল ও পাতা
জিভে আসে জল।
রস টসটস ফলের ছবি
পুষ্টিগুণে ভরা সবই
জ্যৈষ্ঠ মাসের ফল।