মাছরাঙা টেলিভিশনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’। আজ থেকে প্রতি শুক্রবার প্রচারিত হবে অনুষ্ঠানটি। উপস্থাপনায় তানজিকা আমিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী ১১৮টি রান্নার রেসিপি নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান।