মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মে দিবসে মুক্তি পাচ্ছে ‘মানুষটিকে দেখ’

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
মহান মে দিবস উপলক্ষে আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বক্তব্যধর্মী চলচ্চিত্র ‘মানুষটিকে দেখ’। সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর অর্থায়নে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গাজী রাকায়েত এবং প্রযোজনা করেছেন হুমায়ূন ফরিদ।

 

সিনেমার প্রযোজক হুমায়ূন ফরিদ বলেন, আগামী ১ মে (শুক্রবার) রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে সিনেমাটি মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে বৃহস্পতিবার একই প্রেক্ষাগৃহে সকাল ১০টা ৩০ মিনিটে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হবে।

এরপর সকাল ১১টা ৩০ মিনিটে আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। 

সিনেমাটি প্রসঙ্গে প্রযোজক হুমায়ুন ফরিদ জানান, সমাজ থেকে কুসংস্কার দূর করা এবং গণসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে নির্মিত ‘মানুষটিকে দেখ’।

 

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশনা শারমিন কেমি, তাহমিদ আরেফিন হক, তারিক আনাম খান, মিলি বাশার, মামুনুর রশীদ, রহমত আলী, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, লারা লোটাস, এহসানুর রহমান, ইকবাল হোসেন, কাজী নওশাবা, রাজীব সালেহীন, শর্মীমালা, হুমায়ূন ফরিদ, মৃণাল দত্ত, আনন্দ খালেদ, তাহমিনা মোনা, আদনান বাঙালী, মিজানুর রহমান, নমিতা দাস, মীর বরকত, অনিক খান, হোসনে আরা, রিয়াদ, আরিফ, মোহন ও ভ্যালেরি অ্যান টেইলর।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ইংরেজ লেখক, প্রযোজক ও পরিচালক এলসপেথ ওয়েলডি।

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেরিব্রাল পালসি নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র ফরিদা আহমেদ, যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মানসিকভাবে দৃঢ়চেতা। সমাজের অবহেলা ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে নিজের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামই উঠে এসেছে তার গল্পে। 

এ যাত্রায় তাকে সহায়তা করে ফিরোজ মালমুদ নামের এক তরুণ, যার সঙ্গে গড়ে ওঠে সম্পর্ক। তবে সেই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক ও সামাজিক বাস্তবতা- এভাবেই গল্পে আসে নাটকীয় মোড়।

সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা গাজী রাকায়েত। তিনি বলেন, এটি আমার তৃতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে ‘মৃত্তিকা মায়া’ ও ‘গোর’ দর্শকপ্রিয়তা অর্জনের পাশাপাশি জাতীয় পুরস্কার পেয়েছে। আশা করি, ‘মানুষটিকে দেখ’ও দর্শকদের ভালো লাগবে।

চলচ্চিত্রটির শিল্প নির্দেশনায় রয়েছেন উত্তম গুহ, সিনেমাটোগ্রাফি করেছেন শেখ রাজিবুল ইসলাম, আবহসঙ্গীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। সম্পাদনা করেছেন প্রিন্স সজল এবং কালার গ্রেডিং করেছেন সৌরভ দাস।

উল্লেখ্য, ‘মানুষটিকে দেখ’-এর ট্রেইলার ইতোমধ্যে ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত হয়েছে এবং দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। গত বছরের ডিসেম্বরে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়।

এনএটি

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com