কালিজিরা প্রকৃতির এক মহৌষধ। চৌহালীতে যমুনা নদীর চরাঞ্চলে এ ফসল চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। কালিজিরা মসলা হিসেবে ব্যবহারের পাশাপাশি এর বীজ থেকে তেল পাওয়া যায়। এ ছাড়া এর ফুলের মধুও বিশ্বব্যাপী দামি মধু হিসেবে বিবেচিত।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে যমুনা নদীবিধৌত চৌহালীর চরাঞ্চলের সাতটি ইউনিয়নে কালিজিরার চাষ হয়েছে। নভেম্বর মাসের মাঝামাঝি এর চাষ শুরু হয়। মার্চের শেষ দিকে শুরু হয় ফসল তোলা।
উপজেলার স্থল ইউনিয়নের মালীপাড়ার কৃষক মোজাম্মেল হক বলেন, এ বছর এক বিঘা জমিতে কালিজিরা চাষ করতে ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে। প্রায় চার মণ কালিজিরা পাওয়া গেছে।
চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, উপজেলায় ২৯ হেক্টর জমিতে কালিজিরার চাষ হয়েছে। যমুনা চরের মাটি পলিবাহিত হওয়ায় কালিজিরা চাষের জন্য খুবই উপযোগী।