গান গেয়ে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন কুষ্টিয়ার মেয়ে সুমাইরা সঙ্গী। টেলিভিশন অনুষ্ঠান থেকে শুরু করে স্টেজ শো, সামাজিক যোগাযোগ মাধ্যম—সব জায়গাতেই সমানতালে গাইছেন এই শিল্পী। বয়স যখন সাত, তখন থেকেই গানের সঙ্গে তাঁর সখ্য। তখন থেকেই নিয়মিত মঞ্চে গেয়ে আসছেন।

সুমাইরা বলেন, ‘গানে হাতেখড়ি আমার বাবার কাছেই। এরপর দীর্ঘদিন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং শফি মন্ডলের কাছে তালিম নিয়েছি।’
রোজার ঈদেও সুমাইরার কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন গান ‘তোমার কথা পড়লে মনে’।
জন্ম কুষ্টিয়ায় হলেও এখন ঢাকায় থাকেন। টেলিভিশনের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মঞ্চে গান করেন সুমাইরা। মঞ্চে গাইতেই তাঁর ভালো লাগে বেশি।