সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

হজযাত্রীদের আর্থিক ব্যবস্থাপনায় ইসলামী ব্যাংকের হজ প্রি-পেইড কার্ড

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

হজের প্রস্তুতিতে নানা আয়োজনের মধ্যে নগদ অর্থ বহন বা মুদ্রা বিনিময়ের ঝামেলা অনেক সময় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সেই দুশ্চিন্তা দূর করে কার্যকর সমাধান হিসেবে চালু হয়েছে ‘ইসলামী ব্যাংক হজ প্রি-পেইড কার্ড’। হজযাত্রীদের কার্ডটি পেতে আগে থেকে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই। তিন বছর মেয়াদি এই কার্ডে সর্বোচ্চ চার হাজার ৫০০ সৌদি রিয়াল (প্রায় এক লাখ ৫০ হাজার টাকা) পর্যন্ত জমা রাখা যায়, যা দিয়ে সৌদি আরবে সহজেই দৈনন্দিন লেনদেন করা যাবে।

 

কার্ডটির আবেদনপ্রক্রিয়াও খুব সহজ। নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখা থেকে একটি সার্ভিস রিকোয়েস্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র—পাসপোর্ট, ভিসার কপি, জাতীয় পরিচয়পত্র, দুই কপি ছবি, ঠিকানার প্রমাণপত্র এবং একটি সচল মোবাইল ফোন নম্বর জমা দিলেই কার্ডটি পাওয়া যায়। হজ প্রি-পেইড কার্ডে যুক্ত করা হয়েছে আধুনিক ডিজিটাল সেবার ছোঁয়া। ধর্ম মন্ত্রণালয়ের ‘লাব্বাইক’ অ্যাপে কার্ডটি সংযুক্ত করে অতি সহজেই গ্রাহকরা জানতে পারবেন ব্যালান্স ও লেনদেনের বিবরণ।

এমনকি ইসলামী ব্যাংকের নিজস্ব অ্যাপ ‘সেলফিন’-এর মাধ্যমেও কার্ডের হালনাগাদ তথ্য থাকবে গ্রাহকের হাতের মুঠোয়, তবে এ ক্ষেত্রে সেলফিনে ব্যবহৃত সিমটি রোমিং সক্রিয় থাকতে হবে। সৌদি আরবে কেনাকাটার সময় পস মেশিনে পেমেন্ট করলে মাত্র ১ শতাংশ চার্জ প্রযোজ্য হবে, যা যেকোনো সাধারণ কার্ডের তুলনায় সাশ্রয়ী। আর জরুরি প্রয়োজনে এটিএম বুথ থেকে টাকা উত্তোলনেও গ্রাহকের খরচ হবে উত্তোলিত অর্থের ১ শতাংশের সঙ্গে এক ডলার। 

নিরাপত্তার বিষয়েও রয়েছে বিশেষ গুরুত্ব।

কার্ডটি হাতে পাওয়ার পর বাংলাদেশ থেকে রওনা হওয়ার আগেই ইসলামী ব্যাংকের যেকোনো এটিএম বুথে গিয়ে চার সংখ্যার একটি গোপন পিন সেট করে নিতে হবে। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে হজ প্রি-পেইড কার্ড হজযাত্রীদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com