সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সিডনিতে হাউসফুল ‘দাগি’, দর্শকদের চোখে পানি

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
‘দাগি’তে ফিরেছে ‘সুড়ঙ্গ’ জুটি নিশো– তমাকোলাজ

শিহাব শাহীনের ‘দাগি’ অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ১২ এপ্রিল। মুক্তির পর থেকেই সিডনির প্রতিটি শো হাউসফুল। সরেজমিন দেখা গেছে, ‘দাগি’র আবেগঘন মুহূর্তগুলো মন ছুঁয়ে গেছে প্রবাসী বাংলাদেশি দর্শকদের। এমনটাই দেখা গেছে, সিনেমা শেষে চোখের পানি গড়িয়ে পড়েছে দর্শকের।
দর্শকের মতে, আবেগ আর পারিবারিক বন্ধনে ভরপুর ছবিটির বড় শক্তি শিল্পীদের অভিনয় এবং চিত্রনাট্য, দারুণ সব সংলাপ। মনে হয়েছে চরিত্রগুলো খুব চেনা, কাছের কেউ। যে কারণে চরিত্রের আবেগে মনের অজান্তেই চোখে পানি চলে আসে।

সিডনির একটি শোতে উপস্থিত দর্শক রুবাইয়া আহমেদের সঙ্গে কথা হলো। তাঁর ভাষ্যে, ‘নিশোর অভিনয় সত্যিই অভিভূত করার মতো। বিশেষ করে মায়ের সঙ্গে তাঁর দৃশ্যগুলো দেখে আমার পাশে বসা অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।’ আরেক দর্শক শফিকুল ইসলাম বলেন, ‘গল্পের টানটান সাসপেন্স আমাকে শেষ পর্যন্ত বেঁধে রেখেছিল। ক্লাইমেক্স সিকোয়েন্সে কী হবে তা নিয়ে আমরা সবাই উত্তেজনায় ছিলাম।’

আফরান নিশো
আফরান নিশোচরকির সৌজন্যে

সিনেমাটির অস্ট্রেলিয়ান পরিবেশক পথ প্রোডাকশনসের শাওন অরিজিৎ প্রথম আলোকে বলেন, ‘প্রথম সপ্তাহের সব শোর টিকিট বিক্রি হয়ে গেছে। দর্শকদের চাহিদা বিবেচনায় নিয়ে আমরা অতিরিক্ত শোর ব্যবস্থা করেছি। এখন ২৭ এপ্রিল পর্যন্ত মোট ২০টি শো প্রদর্শিত হবে।’ আরেক পরিবেশক ঈগল এন্টারটেইনমেন্টের সাব্বির চৌধুরী যোগ করেন, ‘নিউজিল্যান্ডেও শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে। দর্শকদের প্রতি আমাদের আহ্বান, হলে আসুন, এই সিনেমা আপনাকে মুগ্ধ করবেই।’

মুক্তির পর থেকেই সিডনির প্রতিটি শো হাউসফুল
মুক্তির পর থেকেই সিডনির প্রতিটি শো হাউসফুলপ্রথম আলো

সিডনিপ্রবাসী বাংলাদেশি প্রযুক্তিবিদ সালাউদ্দিন সাগর অভিনেতা নিশোর প্রশংসা করে বলেন, ‘দুই বছর পর নিশো যে এমন অভিনয় করবেন, তা ভাবতেই পারিনি।’ সিডনির একটি সিনেমা হলে কাজ করেন বাংলাদশি আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘সার্বিক বিবেচনায় প্রথমে বাংলাদেশি সিনেমা নিয়ে কিছুটা সংশয় ছিল আমাদের। কিন্তু “দাগি” সব ধারণা পাল্টে দিল। এই সাফল্য আমাদের অবাক করার মতো।’

বুধবার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্টের প্রযোজক শাহরিয়ার শাকিল সিডনি পৌঁছেছেন। কথা হলো তাঁর সঙ্গে। তাঁর ভাষ্যে, ‘নিশো, তমা মির্জাসহ সব শিল্পীই অসাধারণ অভিনয় করেছেন। দর্শকদের এই সাড়া আমাদের পরিশ্রমকে সার্থক করেছে। আগামী মাসে যুক্তরাষ্ট্র ও কানাডায়ও সিনেমাটি মুক্তি পাবে।’

 ‘দাগি’ সিনেমার দৃশ্যে আফরান নিশো ও তমা মির্জা
‘দাগি’ সিনেমার দৃশ্যে আফরান নিশো ও তমা মির্জাচরকির সৌজন্যে

আলোচিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ শিল্পী। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com