সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কাশ্মীরি আমের আচার

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে
কাশ্মীরি আমের আচার

আরও পড়ুন

গরমের ৬ সমস্যা দূর করবে সাদা পাথর

জিম ছাড়াই কমবে মেদ, জানালেন বিশেষজ্ঞরা

খালি পেটে পেঁপে পাতার রস খেলে মিলবে যেসব উপকার

যেসব খাবার ও অভ্যাস কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়

ফ্রিজ ছাড়াই খাবার, সবজি ও ফল টাটকা রাখবেন যেভাবে

আমের মৌসুম বলে কথা। কাঁচা আমের মৌ মৌ গন্ধে আনচান করে মন। কাঁচা আম মানেই নানা রকম মুখরোচক আচার। আচার খেতে কম-বেশি সবাই পছন্দ করেন।খিচুড়ী, ডাল-ভাত বা পোলাও সব কিছুর সঙ্গে আচার কিন্তু মন্দ নয়।বছরের এই সময়টা আচার তৈরি করে সারা বছর তা সংরক্ষণ করা যায়।

অনেকেই বিভিন্ন ধরনের আচার খেয়েছেন হয়তো।তবে আজ আপনাদের জন্য থাকছে আমের কাশ্মীরি আচার।

আসুন জেনে নেই কিভাবে তৈরি করবেন আমের কাশ্মীরি আচার ।

উপকরণ 

বড় কাঁচা আম এক কেজি, চিনি পরিমাণমতো, সিরকা এক কাপ, লবণ সামান্য, শুকনো মরিচ কুচি এক চা চামচ, আদা টুকরা এক টেবিল চামচ, পানি পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ।

প্রণালি 

প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে একেকটি আমের আটটি ফালি করুন। পরে সামান্য লবণ মাখিয়ে একদিন রোদে রাখুন। পরিমাণমতো পানি গরম করে এতে আম অল্প ফুটিয়ে নিন। পানি ঝরিয়ে রাখুন। তারপর একটি পাতিলে পরিমাণমতো পানি ও চিনি দিয়ে সিরা তৈরি করুন। চিনির সিরাতে ঝরানো আম দিয়ে জ্বাল দিতে থাকুন। চিনির সিরা ঘন হয়ে এলে লাল মরিচের গুঁড়া, শুকনো মরিচ কুচি করা, আদার টুকরা এবং সিরকা দিয়ে জ্বাল দিতে থাকুন। আমের আচার বেশ ঘন হয়ে এলে সেটি নামিয়ে ঠান্ডা করে বোতলে ভরে রাখুন। এটি প্রায় ১-২ বছর ফ্রিজে রেখে খেতে পারেন।

 

[প্রিয় পাঠক, আপনিও দৈনিক যুগান্তর অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-jugantorlifestyle@gmail.com-এ ঠি।কানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে]

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com