সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নববর্ষের শুভেচ্ছা

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আসছে পহেলা বৈশাখ। মানে বাংলা বছরের প্রথম দিন। তাই বাংলা নববর্ষকে ঘিরে সাজানো হলো আজকের এ বিশেষ আয়োজন। জগতের সব ফড়িং সোনার প্রতি রইলো নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরটি রঙিন আর আনন্দে কাটুক তোমাদের…

ফা রু ক  হো সে ন
নব উদ্যোগে চলা

বাংলা বছর প্রথম দিবস আগমন নববর্ষ
এ যেনো জয়ের প্রাণের ছন্দ উচ্ছ্বাসে মাখা স্পর্শ।
এই দিন আনে কাজে অনুভবে অসাম্প্রদায়িকতা
এই দিন জাগে, করে সঞ্চার নতুন আশার কথা।

এই দিনজুড়ে কৃষ্টি আচার নিজস্ব সংস্কৃতি
এই দিন করে ধর্মে বর্ণে বন্ধন সম্প্রীতি।
হালখাতা জারি সারি গান মেলা ইলিশের উৎসবে
গ্লানি মুছে গিয়ে আশা প্রত্যাশা জেগে ওঠে অনুভবে।

শোভাযাত্রা ও উৎসব মেলা, হালখাতা, চারুকলা,
বৈশাখ এ যে, মূল কথা হলো নব উদ্যমে চলা।
ন বী  হো সে ন  ন বী ন
হট্টি টি টি

হট্টি টি টি হট্টি টি টি
ডাকছে পাখি সুরে
মাটির ওপর ডিম পেড়ে সে
যায় না সরে দূরে
ডিমের ওপর তা দেয় পাখি
বাস্কি বিলের বাঁকে
ডিম্ব হতে ছানা ফোটে
হট্টি টি টি ডাকে।
হট্টি টি টি ডাকে পাখি
সকাল দুপুর সাঁজে
উদাস করা ডাক শুনের তার
মন বসে না কাজে।
স.ম. শামসুল আলম
বোশেখ আসে

বোশেখ আসে স্বপ্ন নিয়ে
সাহস নিয়ে আশা নিয়ে
বোশেখ আসে পাগল করা
রঙিন ভালোবাসা নিয়ে।

দুঃখ-জরা বন্যা-খরা
কষ্ট-বিষাদ মিলিয়ে দিতে
বোশেখ আসে ঘরে ঘরে
আনন্দ-সুখ বিলিয়ে দিতে।

আবর্জনা বালির কণা
ময়লা-ধুলো উড়িয়ে দিতে
বোশেখ আসে বাঙালিদের
সব হতাশা গুঁড়িয়ে দিতে।

সূর্য-প্রাতে সবার হাতে
সোনালি দিন ধরিয়ে দিতে
বোশেখ আসে পরস্পরের
বুকেতে বুক জড়িয়ে দিতে।

বোশেখ আসে বাজনা নিয়ে
নৃত্য নিয়ে হাসি নিয়ে
বোশেখ আসে গানের ডালায়
ভালোবাসাবাসি নিয়ে।
আ হ সা নু ল  হ ক
বোশেখ মেলা

মণ্ডা-মিঠাই মুড়কি-মুড়ি
খোকার যে চাই লাটাই-ঘুড়ি

খুকি কিনে কাঁচের চুড়ি
সুখ আনন্দের নেই তো জুড়ি!

হাতি-ঘোড়া বেতের মোড়া
মাটির তৈজস আম কাঁচাকষ
সব পাওয়া যায় মেলায়….

নাগরদোলা মন উতলা
ভর দুপুরে বাঁশির সুরে
সাপুড়েও ব্যস্ত দূরে–
সাপ নাচানোর খেলায়!

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com