সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নতুন আঙ্গিকে নন্দিত পাঁচ গান

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
শ্রাবণের মেঘ’ গেয়েছেন এলিটা করিম
দিন কয়েক ধরে ফেসবুকে কিছু গানচিত্রের দৃশ্য নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু সহজে গানগুলোর হদিস পাচ্ছিল না দর্শক-শ্রোতা। গতকাল এর নেপথ্যের মানুষদের সঙ্গে আলাপের পর জানা গেল বিস্তারিত। এটি আসলে বি হিয়ার নাউ [বিএইচএন]-এর উদ্যোগে একটি প্রজেক্ট-’টাচ অব গোল্ড’।

এখানে মূলত বাংলা ব্যান্ডের স্বর্ণালী দিনের পাঁচটি গান নতুন আয়োজনে তৈরি করা হয়েছে। গানগুলো হলো—এলআরবির ‘ঘুমন্ত শহরে’, অর্থহীনের ‘অদ্ভুত সেই ছেলেটি’, ডিফারেন্ট টাচের ‘শ্রাবণের মেঘ’, ক্রিপটিক ফেইটের ‘ভবঘুরে’ এবং ওয়াটসন ব্রাদার্সের ‘রঙ’। নতুন করে ভিন্ন আঙ্গিকের সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। 

সম্প্রতি গানচিত্রগুলো বিএইচএনের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।

সেখান থেকেই কিছু দর্শক গানগুলো উপভোগ করছেন আর প্রতিক্রিয়া দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে আঁচ করা যায়, গানচিত্র নির্মাণে রীতিমতো বাজিমাৎ করেছেন আদনান আল রাজীব। দর্শকের প্রতিক্রিয়ার বিপরীতে তিনি বলেন, ‘মানুষ কষ্ট করে দেখছেন, এরপর এত এত ভালো প্রতিক্রিয়া দিছেন, এটা অসাধারণ ব্যাপার। গানের গল্পগুলো কিন্তু সহজ না, একটু জটিলভাবেই আমরা বলেছি।
তবু সবাই যেভাবে ইতিবাচক সাড়া দিচ্ছেন, আমিও অবাক হচ্ছি। সত্যি বলতে, এই প্রজেক্টের জন্য আমি এবং আমার টিম প্রচুর কষ্ট করেছি। প্রি-প্রডাকশন থেকে শুরু করে শুটিং ও পোস্ট প্রডাকশন সব ধাপে দিন-রাত এক করে কাজ করেছি। সেই কষ্টের ফলই যেন এখন পেতে শুরু করেছি।’ 

প্রজেক্টের দুটি গানে কণ্ঠ দিয়েছেন ‘ক্রিপটিক ফেইট’-এর ভোকাল শাকিব চৌধুরী।

তিনি বলেন, “গানগুলোর সংগীতে আশির দশকের পপ আবহ রাখা হয়েছে। ফলে আমেজও ভিন্নতা এসেছে। বেশ আনন্দ-মজা করে গানগুলো করেছি আমরা। আমার জন্য সবচেয়ে দারুণ ব্যাপার ছিল বাচ্চু ভাইয়ের ‘ঘুমন্ত শহরে’ গাওয়া। এ ছাড়া ‘অর্থহীন’-এর ‘অদ্ভুত সেই ছেলেটি’ও গেয়েছি। সব মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা হলো।” 

‘ঘুমন্ত শহরে গানে শাকিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘নেমেসিস’-এর জোহাদ রেজা চৌধুরী ও ‘অ্যাভয়েড রাফা’র ভোকাল রায়েফ আল হাসান রাফা। ‘শ্রাবণের মেঘ’ গেয়েছেন এলিটা করিম, ‘রঙ’ গেয়েছেন জোহাদ এবং ‘ভবঘুরে’ গেয়েছেন রাফা।

আদনান জানান, এ প্রজেক্টের মূল উদ্যোক্তা ফুয়াদ আল মুক্তাদির। ‘আলী’ নির্মাতা বলেন, ‘ফুয়াদ ভাইয়ের কাছ থেকে যখন প্রথমবার প্রজেক্টের শুনি, একটু ভাবনায় পড়ে গিয়েছিলাম, ঠিকঠাক ওয়ার্ক করবে কি না। পরে তিনি যখন গানগুলোর মিউজিক করলেন, শুনলাম; তখন মনে হলো ভালো কিছুই হতে যাচ্ছে। এর সঙ্গে ভিজ্যুয়ালও নতুন আঙ্গিকের দরকার। যাতে এখনকার ছেলেমেয়েরা আনন্দ পায়। গত বছর এ প্রজেক্ট করেছিলাম, তখন দেশে কেবল এআইয়ের ব্যবহার শুরু হচ্ছে। সে সময়ই আমরা চেষ্টা করেছি, এই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অভিনব কিছু ভিজ্যুয়াল তৈরি করতে। গানচিত্রগুলো দেখলে মনে হবে, একটা কল্প-বিজ্ঞান কিংবা পরাবাস্তব জগতের গল্প। তবে এর মধ্যেও মানুষের চিরন্তন কিছু বৈশিষ্ট্য যেমন মোহ, লোভ এসব আছে। আরেকটা মজার ব্যাপার হলো, প্রতিটা ভিডিওর গল্প কানেক্টেড। প্রথম গান থেকে যে গল্পটা শুরু হয়েছে, সেটা শেষ গানে গিয়ে পূর্ণতা পেয়েছে। মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখলে এই সংযোগ ধরতে পারবেন দর্শক।”

গত বছরের মাঝামাঝি সময়ে গানগুলোর কাজ হয়েছিল। তখন পরিকল্পনা ছিল, সরাসরি ইউটিউবে প্রকাশের। তবে পরে বিএইচএন পরিকল্পনায় বদল এনে তাঁদের প্ল্যাটফর্মে উন্মুক্ত করেছে। অবশ্য কিছুদিনের মধ্যে ইউটিউবেও প্রকাশের সম্ভাবনা রয়েছে।

যেহেতু পুরনো দিনের গান, সেগুলোর যথাযথ মালিকের কাছ থেকে অনুমতির প্রশ্নও থেকে যায়। তবে নির্মাতা আদনান নিশ্চিত করলেন, প্রতিটি গান যথাযথ পক্ষের অনুমতি নিয়েই করা হয়েছে। এই সিজনের পাঁচটি গান আশানুরূপ সাড়া পেলে ভবিষ্যতে এর দ্বিতীয় সিজনও আসতে পারে বলে জানান তিনি।

নতুন আঙ্গিকে নন্দিত পাঁচ গান

সবগুলো গানের ভিডিও নির্মাণ করেছেন আদনান আল রাজীব

নতুন আঙ্গিকে নন্দিত পাঁচ গান

‘ঘুমন্ত শহরে’ ও ‘অদ্ভুত সেই ছেলেটি’ গেয়েছেন শাকিব চৌধুরী

নতুন আঙ্গিকে নন্দিত পাঁচ গান

সবগুলো গানের সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com