**ডার্ক সার্কেলে গ্রিন টি
চোখের নিচের কালশিটে দূর করতে যে কটি ঘরোয়া টোটকা আছে তার মধ্যে গ্রিন টির কার্যকারিতা চোখে পড়বে দ্রুত। দুটি গ্রিন টির টি-ব্যাগ চা খাওয়ার মতো করে পানিতে ভিজিয়ে নিন। তারপর চিপে পানি ঝরিয়ে সেগুলো ফ্রিজে রেখে দিন ২০ মিনিট। চোখ
বন্ধ করে তার ওপর ১৫ মিনিটের জন্য রেখে দিন ব্যাগ দুটো।
**ভ্রুতে পেট্রোলিয়াম জেলি
আইব্রো যদি বাগে আসতে না চায় তবে তার ওপর আগে খানিকটা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। এরপর শেপ করার জন্য ব্যবহার করুন আইব্রো ব্রাশ।
**লিপস্টিক মুছতে
লিপস্টিক দেওয়ার চেয়ে তোলাটাই বেশি ঝক্কির। এ কাজ সহজ করে দেবে আমন্ড তেল। তুলার বলে খানিকটা আমন্ড তেল ভিজিয়ে লিপস্টিকে লাগান। তারপর মুছুন।
**নারকেল তেল
দূষিত পরিবেশে চুলের ওপর বেশ ধকল যায়। তাই শ্যাম্পু করার আগে মাঝেমধ্যে হালকা গরম করে নারকেল তেল ম্যাসাজ করুন। এতেই চুল তার দরকারি পুষ্টি পাবে।
**পানি
ত্বক থেকে শুরু করে শরীরের যে কোনো অংশের সুস্থতার জন্য পানি পান করুন পরিমিত। আর দিনে অন্তত দুবার ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করুন।