সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

স্ট্রোক: মস্তিষ্কের হঠাৎ আঘাতের গুরুতর রোগ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

স্ট্রোক মূলত মস্তিষ্কের একটি রোগ। এতে রক্তনালির জটিলতার কারণে হঠাৎ করে মস্তিষ্কের কোনো অংশে রক্ত চলাচল ব্যাহত হয় অথবা রক্তক্ষরণ ঘটে। এর ফলে মস্তিষ্কের সেই অংশের কার্যকারিতা আংশিক বা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে। অনেকেই মনে করেন স্ট্রোক হৃদরোগের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বাস্তবে এটি মস্তিষ্কের একটি রোগ।

স্ট্রোকের পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। এর মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে অতিরিক্ত চর্বি বা কোলেস্টেরল এবং ধূমপান অন্যতম।
স্ট্রোকের লক্ষণ সাধারণত হঠাৎ করেই দেখা দেয়। শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া বা দুর্বল হয়ে পড়া, কথা জড়িয়ে যাওয়া, তীব্র মাথাব্যথা, বমি হওয়া কিংবা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া এর প্রধান লক্ষণ।
এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি। সাধারণত স্ট্রোক দুই ধরনের হয়ে থাকে— একটি রক্তনালিতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে এবং অন্যটি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে।
স্ট্রোক প্রতিরোধে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা, ধূমপান পরিহার করা, ওজন ঠিক রাখা এবং নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমানো যায়।
লেখক: সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ইন্টারভেনশনাল নিউরোলজি; ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, ঢাকা

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com