সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাংলাদেশের ইস্যুতে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

খবরে বলা হয়েছে, দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পরে টিম ম্যানেজমেন্টকে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে পাকিস্তান বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলে সৃষ্ট পরিস্থিতিতে কী করা হবে, সে বিষয়ে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।


বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে ‘যৌক্তিক ও গ্রহণযোগ্য’ উল্লেখ করে পাশে থাকার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ যদি সমাধান না হয়, তবে পাকিস্তানও নিজেদের অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।


বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানায় কট্টরপন্থীদের বিক্ষোভের মুখে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর। এরপর থেকে এখন পর্যন্ত আইসিসি ও বিসিবির মধ্যে কয়েক দফায় চিঠি চালাচালি হয়েছে। ভেন্যু হিসেবে বাংলাদেশ শ্রীলঙ্কা বা ভারতের বাইরের কথা বলছে। এই ইস্যু সমাধানে শনিবার বাংলাদেশে আইসিসির একটি প্রতিনিধি দল এসেছিল। কিন্তু জটিলতার কোনো সুরাহা মিলেনি।

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১ জানুয়ারি।
 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com