সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
নান্দনিক চলচ্চিত্রের প্রদর্শনী, সৃজনশীল ভাবনার আদান–প্রদান আর মননশীল দর্শকের উপস্থিতিতে আজ রবিবার পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের।

রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবের সমাপনী অনুষ্ঠান বসছে সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। বর্ণিল এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী দিনে উৎসবে প্রদর্শিত হবে এবারের সেরা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রও।

উৎসবের শেষ দিনে রাজধানীর দুটি ভেন্যু—বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলবে দেশি ও বিদেশি চলচ্চিত্রের প্রদর্শনী।

উৎসব আয়োজনে সহযোগিতা করছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ঢাকাস্থ চীনা দূতাবাস, একশনএইড এবং এসএমসি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com