সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

‘শিশু জন্মের প্রথম সপ্তাহে থাইরয়েড পরীক্ষা জরুরি’

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
শিশুর জন্মের প্রথম সপ্তাহে থাইরয়েড পরীক্ষা করা জরুরি। এতে শিশুর মেধা ও শারীরিক গঠনে অপূরণীয় ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব। আজ শুক্রবার রাজধানীতে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির উদ্যোগে ‘জানুয়ারি ২০২৬ থাইরয়েড সচেতনতা মাস’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির নির্বাচিত সভাপতি ডা. শাহজাদা সেলিম।

তিনি বলেন, জানুয়ারি মাস বিশ্বব্যাপী ‘থাইরয়েড সচেতনতা মাস’ হিসেবে পালিত হয়। বাংলাদেশে থাইরয়েড রোগের প্রকোপ ডায়াবেটিসের চেয়ে কোনো অংশে কম নয়। 

ডা. শাহজাদা সেলিম আরো বলেন, থাইরয়েড রোগ অনেক সময় নীরবে বা সাইলেন্ট অবস্থায় থাকে। ফলে রোগীরা বুঝতেই পারেন না যে তারা এ সমস্যায় ভুগছেন।

অনেক ক্ষেত্রে অন্য রোগের চিকিৎসা নিতে এসে মূল সমস্যাটি থাইরয়েডজনিত বলে শনাক্ত হয়। এ কারণে সাধারণ চিকিৎসক ও প্রাথমিক পর্যায়ের চিকিৎসকদের প্রশিক্ষণ জোরদার করা প্রয়োজন। 

কর্মশালায় থাইরয়েড সমস্যার বর্তমান চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয় বাংলাদেশে প্রায় ৩০ শতাংশ মানুষ থাইরয়েডের কোনো না কোনো সমস্যায় ভুগছেন, যার একটি বড় অংশই নারী।

উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের অর্ধেকেরও বেশি মানুষ জানেন না যে তারা এই সমস্যায় আক্রান্ত। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com