সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

হামজারা চতুর্থ রাউন্ডে, চ্যাম্পিয়ন প্যালেসকে বিদায় করে পুঁচকে ম্যাকলসফিল্ডের ইতিহাস

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

এফএ কাপ ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের দিনে চতুর্থ রাউন্ডে উঠেছে হামজা চৌধুরীর লেস্টার সিটি। লিগ টুর দল চেল্টেনহাম টাউনকে ২-০ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। দিনের আরেক ম্যাচে এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে বিদায় করে হইচই ফেলেছে ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের ক্লাব ম্যাকলসফিল্ড।

ইংল্যান্ডের ন্যাশনাল লিগ নর্থের দল ম্যাকলসফিল্ড ক্লাব র‍্যাঙ্কিংয়ে ক্রিস্টাল প্যালেসের চেয়ে ১১৭ ধাপ পিছিয়ে। এফএ কাপের ইতিহাসে এর আগে এত ব্যবধানে পিছিয়ে থাকা কোনো ক্লাব এগিয়ে থাকা ক্লাবকে হারাতে পারেনি।

আইজ্যাক বাকলি-রিকেটসের গোলে ২–০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ম্যাকলসফিল্ডের খেলোয়াড়দের উল্লাসএএফপি

ম্যাকলসফিল্ড ম্যাচটি জিতেছে ২-১ গোলে। ক্যাপ্টেন পল ডসন ও আইজ্যাক বাকলি-রিকেটসের দুই অর্ধের গোলে জিতেছে ২০২০ সালে নতুন করে যাত্রা শুরু করা ম্যাকলসফিল্ড। প্যালেস একমাত্র গোলটি করে ৯০ মিনিটে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com