সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ম্যাগাজিন আর নাটকে ঈদ হবে হানিফ সংকেতময়

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

তিন দশকেরও বেশি সময় ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত। ঈদের আমেজ পূর্ণ হয় না তাঁর এই ম্যাগাজিনের বিশেষ পর্ব না দেখলে। এবার ঈদের পর দিন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচারিত হবে ঈদের বিশেষ ‘ইত্যাদি’।  আছে ম্যাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’ও।

ঈদের সঙ্গে এবার মিলেছে আরেক উত্সব পহেলা বৈশাখ। বাঙালির এই বিশেষ উত্সবের জন্য করেছেন ‘পাঁচফোড়ন’-এর বিশেষ পর্ব। প্রচারিত হবে ঈদের চতুর্থদিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায়। যথারীতি একটি নাটকও নির্মাণ করেছেন।

‘আলোকিত অন্ধকার’ প্রচারিত হবে ঈদের দিন রাত ৭টা ৪৫ মিনিটে, এটিএন বাংলায়। বলা যায়, দর্শকের ঈদ বিনোদন এবার হবে ‘সংকেতময়’।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com