ইউরোপীয় মুকুট পরতে কী না করেছে প্যারিস সেন্ত জার্মেই! দলবদলের বিশ্বরেকর্ড ভেঙে নেইমারকে এনেছিল, ফুটবলবিশ্ব কাঁপিয়ে বার্সেলোনা থেকে নিয়ে এসেছিল লিওনেল মেসিকে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে যুদ্ধে নেমেছিল কিলিয়ান এমবাপ্পেকে ধরে রাখতে। সাধের সেই মুকুট কিনা শেষ পর্যন্ত এনে দিয়েছেন উসমান দেম্বেলে। কী অসাধারণ এক আসরই না কাটিয়েছেন ফরাসি উইঙ্গার, ৮ গোলের ৬ অ্যাসিস্ট! সঙ্গে ঘরোয়া ডাবল তো আছেই। ব্যালন ডি’অরের পর অনুমিতভাবেই তাই ফিফা দ্য বেস্টের মুকুটও উঠেছে তাঁর মাথায়।

‘আমি আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই, কঠিন পরিশ্রমেই মিলেছে সফলতা। আমার নিজের এবং দলের জন্য অসাধারণ এক বছর গেছে এটা। সামনের বারও এই মঞ্চে নিজেকে দেখতে চাই’, দ্য বেস্ট ট্রফি হাতে বলেছেন ২৮ বছর বয়সী এই তারকা। লামিন ইয়ামাল, এমবাপ্পে, মোহামেদ সালাহর মতো তারকারাও মাঠ মাতাচ্ছেন এই সময়ে।
আর্জেন্টাইন লিগে ইন্দিপেন্দিয়েন্তে রিভাদাভিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে বাইসাইকেল কিকে গোল করে আলোড়ন ফেলেন তিনি, সেটিই জিতেছে পুরস্কার।
এবারের বিশ্বসেরা একাদশেও পিএসজির আধিপত্য। ছয়জন ফুটবলার জায়গা পেয়েছেন তাদের। দেম্বেলে, দোন্নারুম্মার সঙ্গে আছেন আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, ভিতিনহা ও উইলিয়ান পাচো। এ ছাড়া আছেন লিভারপুল তারকা ভার্জিল ফন ডাইন, চেলসির কোল পালমার, বার্সেলোনার পেদ্রি ও ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম।
ফিফার সব সদস্য দেশের জাতীয় দলের কোচ, অধিনায়ক ও গণমাধ্যম প্রতিনিধিদের ভোটেই হিসাব করা হয়েছে প্রতিদ্বন্দ্বীদের পয়েন্ট। সেখানে দেম্বেলেই ছিলেন পছন্দের শীর্ষে। ৫৮৪ জনের মধ্যে ৩২৫ জনেরই প্রথম পছন্দ ছিলেন তিনি। সেই দলে আছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিও। দেম্বেলেকে প্রথম, এমবাপ্পেকে দ্বিতীয় এবং ইয়ামালকে তৃতীয় স্থানে রেখেছেন তিনি। ব্রাজিল অধিনায়ক মার্কিনোস দেম্বেলেকেই প্রথম, তবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রেখেছেন তিনি রাফিনিয়া ও আশরাফ হাকিমিকে। রাফিনিয়া র্যাংকিংয়ে পঞ্চম হয়েছেন, হাকিমি হয়েছেন চতুর্থ। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন দেম্বেলের পরে রাখেন ভিতিনহা ও মোহামেদ সালাহকে। ভিতিনরা র্যাংকিংয়ে সপ্তম এবং সালাহ তালিকার ৬ নম্বরে জায়গা পেয়েছেন। কেইন নিজে হয়েছেন অষ্টম। পোল্যান্ডের রবার্ত লেভানদোস্কি অবশ্য ভোট দিয়েছেন তাঁর তিন বার্সা সতীর্থ ইয়ামাল, রাফিনিয়া ও পেদ্রিকে যথাক্রমে। পেদ্রি র্যাংকিংয়ে দশম হয়েছেন। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও দেম্বেলেকে ১ নম্বর পছন্দে রাখেননি, তাঁর চোখে সেরা ভিতিনহা। দেম্বেলে ও ইয়ামালকে রেখেছেন এরপর। তবে কোচ হাভিয়ের কাবরেরার পছন্দের ক্রমে দেম্বেলে, ইয়ামাল ও ভিতিনহা। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও দেম্বেলেকে শীর্ষে রেখেছেন। রাফিনিয়া ও এমবাপ্পে তাঁর পরের দুই পছন্দ। অবশ্য লিওনেল স্কালোনির পছন্দের ক্রম এমবাপ্পে, পেদ্রি ও ইয়ামাল।
তবে সব মিলিয়ে শেষ পর্যন্ত দেম্বেলেই আলো করেছেন গত পরশু দ্য ফিফা বেস্টের মঞ্চ। এএফপি