সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

১০ দল নিয়ে বিসিবির নতুন লিগ!

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে
ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটিয়ে গত মঙ্গলবার দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম। সেদিনই তড়িঘড়ি করে তাঁর সঙ্গে দেখা করেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান আদনান রহমান। প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কট করা আট দলের ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তিনি। তবে সেদিন আমিনুলের সঙ্গে আলোচনা শেষ করতে পারেননি আদনান।

গতকাল আবার বসার কথা থাকলেও নতুন আইন উপদেষ্টা আসিফ নজরুল হঠাৎ আমিনুলকে ডেকে পাঠানোয় সেটা আর সম্ভব হয়নি। আগামী শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় যোগ দিতে দেশ ছাড়বেন বিসিবি সভাপতি। তার আগে ক্লাবগুলোর সঙ্গে দ্বন্দ্বে খেলার বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে নতুন আরেকটি লিগের পরিকল্পনা চূড়ান্ত করতে চায় সিসিডিএম। 

১০ দল নিয়ে বিসিবির নতুন লিগ!বিসিবির নির্বাচন ঘিরে দ্বন্দ্বে ঢাকার ক্লাব ক্রিকেটে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে চারটি স্তরের ৪৪টি ক্লাব।

এরই অংশ হিসেবে গত ১৪ ডিসেম্বর মাঠে গড়ানো প্রথম বিভাগ লিগে অংশ নেয়নি আটটি দল। তাদের নিয়ে সূচি করা হলেও মাঠে নামেনি দলগুলো। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অবনমন হয়ে গেছে তাদের। বাকি ১২ ক্লাবের প্রতিনিধিদের নিয়ে গতকাল একটি সভা করে পরের রাউন্ডগুলোর সূচি চূড়ান্ত করেছে সিসিডিএম।
যেখানে কয়েক দিন পিছিয়ে ২১ ডিসেম্বর আবার শুরু হবে প্রথম বিভাগের বাকি খেলাগুলো। আগের মতো আটটি দল সুপার লিগে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল প্রিমিয়ার লিগে উন্নীত হবে। 

খেলতে না পারা ক্রিকেটারদের ব্যাপারে আদনান বলেন, ‘আমরা আট দল বা ২০ দল নিয়ে ভাবছি না। এবার লিগে যে ক্রিকেটাররা খেলতে পারেনি, ওদের তালিকা আমাদের কাছে আছে।

তাদের নিয়েই আমরা আরেকটি লিগ করব। যে ১২ দলের লিগ চলছে, সেটা এভাবেই চলবে।’ এদিকে আগামী মাসের শুরুতে দ্বিতীয় বিভাগ লিগ শুরু করতে চায় সিসিডিএম। সেখানে যেসব ক্রিকেটার খেলতে পারবেন না, তাঁরাও বিসিবির ভাবনায় আছেন। দুই লিগের ক্রিকেটারদের সমন্বয়ে নতুন আরেকটি টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা আদনানের, ‘দ্বিতীয় বিভাগ শুরু হলে আমরা আরো পরিষ্কার চিত্র দেখতে পাব। যদি ৮-১০টি দল গঠন করতে পারি, তাহলে খেলোয়াড় সংকট হবে না।’ 

এ জন্য আগামী ২০ ডিসেম্বর দ্বিতীয় বিভাগের ২৪টি দলকে বৈঠকের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছে সিসিডিএম। তবে এই বৈঠকেও লিগ বয়কটের ডাক দেওয়া ১৩টি ক্লাবের প্রতিনিধিরা অংশ নেবেন না বলেই জানা গেছে। এমনকি মাঠেও নামবেন না তাঁরা। যদিও তাঁদের জন্য অপেক্ষা করবেন আদনান, ‘আমরা সবার জন্য পথ খোলা রেখেছি। কেউ আসতে না চাইলে তো লিগ বন্ধ করতে পারি না। এমনিতেই এ বছরের খেলাগুলো অনেক পিছিয়ে গেছে।’

সিসিডিএম সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর বৈঠকের পর চলতি মাসের শেষে দলবদলের তারিখ নির্ধারণ করবে আয়োজকরা। দ্বিতীয় বিভাগ লিগ শুরু হবে আগামী জানুয়ারি মাসের শুরুর দিকে।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com