সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আরামে ফুলহাতা

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
উষ্ণতার পাশাপাশি স্টাইলেও অনন্য ফুলহাতা পোশাক

শীত মানেই ছেলেদের ফুলহাতা শার্ট, লং স্লিভ টি-শার্ট, হুডি, সোয়েটার, জ্যাকেট ও ফ্ল্যানেল-এর সমাহার! হালকা থেকে মাঝারি শীত–সব অবস্থাতেই ফুলহাতা পোশাক দারুণ মানিয়ে যায়। এসব পোশাক শুধু উষ্ণতাই দেয় না, বরং স্টাইল এবং আরামের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।   স্বাচ্ছন্দ্যে চলাফেরা, কর্মস্থলের ব্যস্ততা, বন্ধুদের সঙ্গে আড্ডা বা পারিবারিক আউটডোর কার্যক্রম–সব ক্ষেত্রেই এখন শীতকালীন পোশাকে ফাংশনাল ও ট্রেন্ডি ডিজাইন বেশ জনপ্রিয়।
মৌসুমের চলমান ট্রেন্ড অনুযায়ী এবার নরম, উষ্ণ ও আরামদায়ক ফেব্রিকের প্রতি ছেলেদের বেশ চাহিদা দেখা যাচ্ছে। ফ্লিস, ব্রাশড কটন, নিট ফেব্রিক, ফ্লানেল এবং ইনসুলেটেড পলিয়েস্টার ব্লেন্ড সবই হালকা, আরামদায়ক এবং শীতে উষ্ণতা ধরে রাখার জন্য বিশেষভাবে তৈরি। যারা সারাদিন বাইরে থাকেন, যেমন কর্মস্থলে যাওয়া বা আউটডোর ট্রিপে, তাদের জন্য এই কাপড়গুলো অত্যন্ত সময়োপযোগী।
শীতকালীন সংগ্রহে এবার হুডি, সোয়েটশার্ট, উইন্টার জ্যাকেট, প্রিমিয়াম পুলওভার, লং স্লিভ টি-শার্ট এবং জ্যাকেট–সবই লেয়ারিং এবং নিত্যব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। একাধিক লেয়ারের কম্বিনেশন যেমন হালকা লং স্লিভ টি-শার্টের ওপর সোয়েটার বা ফ্লানেল শার্ট পরা এবং তার ওপর হালকা পাতলা একটা জ্যাকেট চাপিয়ে নেওয়া–এতে উষ্ণতার পাশাপাশি স্টাইলও বজায় থাকে। অফিসে বা আড্ডায় যেতে চাইলে এই ধরনের লেয়ারিং যে কোনো বয়সী পুরুষদের সহজেই মানিয়ে যায়।
ফ্যাশন সচেতন তরুণদের জন্য এবার শীতে ট্রেন্ডি ফ্লানেল শার্ট, মিনিমাল জ্যাকেট, চেকড প্যাটার্ন এবং নিউট্রাল টোনের আউটফিট এসেছে। যারা একটু ড্রেসি লুক পছন্দ করেন, তাদের জন্য রয়েছে ওভারকোট, প্রিমিয়াম পুলওভার, হালকা ব্লেজার বা স্যুট। এসব পোশাক সহজেই মানিয়ে যায় অফিস, প্রেজেন্টেশন বা স্পেশাল ইভেন্টে। এছাড়া শীতের দিনে আউটডোর কার্যক্রম যেমন পার্কে হাঁটা, বাইক রাইড বা বন্ধুর সঙ্গে ক্যাজুয়াল আড্ডা, সবকিছুতেই হালকা ও আরামদায়ক পোশাকের গুরুত্ব অপরিসীম।
দামের দিক থেকে এবারের শীতের পোশাক বেশ বিস্তৃত রেঞ্জে পাওয়া যাচ্ছে। ক্যাজুয়াল টি-শার্ট, লং স্লিভ টপ বা ফ্লানেল পাওয়া যাচ্ছে ৯৯০ টাকা থেকে। প্রিমিয়াম ডিজাইন, বিশেষ ফেব্রিক বা আউটারওয়্যারের দাম ৩,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত, যা স্টাইল ও কোয়ালিটি বিবেচনায় সাশ্রয়ী। পাশাপাশি বাজেট কম হলেও আজকের দিনে অনলাইন সেল, ডিসকাউন্ট বা লোকাল মার্কেটে আকর্ষণীয় অপশন পাওয়া যায়।

ব্র্যান্ডের বিশেষ কালেকশন
এই শীতে ফ্যাশন হাউস বি টু’তে পুরুষদের জন্য কালেকশনে আছে হুডি, সোয়েটশার্ট, ফ্লানেল শার্ট, উইন্টার জ্যাকেট, প্রিমিয়াম পুলওভার, ব্লেজার এবং স্যুট। এসব কালেকশন রেগুলার বাসায় ব্যবহার থেকে শুরু করে আউটডোরের যে কোনো ইভেন্টেও সমানভাবে মানানসই। এখানে বেশির ভাগ কালেকশনেই নরম, উষ্ণ এবং ব্রিদেবল ফেব্রিক ব্যবহার করা হয়েছে, যা গরম ধরে রাখে, ওজনে হালকা এবং পরতেও আরামদায়ক।
পুরুষদের উইন্টার ডিজাইনে নতুন কালেকশন এনেছে ফ্যাশন হাউস লা রিভ। এবারের কালেকশনে আছে ক্যাজুয়াল ও বাইকার্স জ্যাকেট, সোয়েটার, সোয়েটশার্ট, ভেস্ট সোয়েটার, পোলো সোয়েটার এবং হাফ স্লিভ বা লং স্লিভ ক্যাজুয়াল শার্ট। লেয়ারিং সহজ করার জন্য আছে ওয়েস্টকোট ও শ্যাকেট। দৈনন্দিন ব্যবহারের জন্য শর্ট স্লিভ টিশার্ট, ক্যাজুয়াল পাঞ্জাবি, বিজনেস ক্যাজুয়াল ও ফর্মাল শার্টও পাওয়া যাচ্ছে।
টুয়েলভ-এর কালেকশনে আছে ফুল স্লিভ শার্ট, টি শার্ট, হুডি, সোয়েটার, শ্যাকেট, প্যাডেড জ্যাকেট এবং উইন্ডব্রেকার, যা হালকা লেয়ারিং বা আউটডোর ব্যবহারের জন্য উপযোগী।
বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি পুরুষদের  শীতকালীন ফুলহাতার কালেকশনগুলো পাওয়া যাচ্ছে বড় শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর এবং অনুমোদিত আউটলেটেও, যেখানে ক্রেতারা সরাসরি পোশাক পরখ করে মান যাচাই করতে পারেন। এছাড়া অনলাইনে ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেও পছন্দের পোশাক সহজে অর্ডার করা সম্ভব।
মডেল : অর্ণব সরকার
পোশাক : বি২, ছবি : কাব্য

শীতকালীন স্টাইল টিপস

হালকা লেয়ারিং করুন। লং স্লিভ টপের ওপর সোয়েটার বা ফ্লানেল শার্টই যথেষ্ট।
ফ্লিস, নিট, ফ্লানেল ও ব্রাশড কটন ফেব্রিক শীতে সবচেয়ে আরামদায়ক।
নিউট্রাল রং নিলে যেকোনো পোশাকের সঙ্গে সহজে মানিয়ে যাবে।
ফুলহাতার শীতের পোশাকগুলোর ফিট ঠিক রাখুন।
আউটডোরে হালকা জ্যাকেট বা হুডি পরুন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com