কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে তৌসিফ মাহবুব প্রশ্ন তুলেছিলেন, কে হবে তাঁর ‘ফার্স্ট লাভ’। অনেকেই উত্তরে প্রিয় অভিনেত্রীদের নাম লিখেছিলেন। অবশেষে জানা গেল, ‘ফার্স্ট লাভ’ নামের ওয়েব ছবিতে তৌসিফের সঙ্গে জুটি বেঁধেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’ বিজয়ী শাম্মি ইসলাম নীলা। ‘ফার্স্ট লাভ’ দিয়ে শুরু হচ্ছে তার অভিনয়ের আনুষ্ঠানিক যাত্রা।
নীলা বলেন, “আজকের দিনটা আমার জন্য বিশেষ। অনেকেই জিজ্ঞেস করতেন, আমাকে কবে নায়িকা হিসেবে দেখা যাবে? আমি এমন একটি কাজ দিয়ে শুরু করতে চেয়েছি, যা দর্শকের মনে থাকবে। আমার বিশ্বাস, ‘ফার্স্ট লাভ’ সেই অপেক্ষার শেষ করবে।” নীলা আরো বলেন, ‘গল্পটি আমাকে ভীষণ টেনেছে।
যারা দেখবেন, তারাও জীবনের কোনো না কোনো মুহূর্তে এর সঙ্গে মিল খুঁজে পাবেন। আমি এমন কাজ করতে চাই, যা মানুষের মনে থেকে যায়।’ ‘ফার্স্ট লাভ’ নির্মাণ করেছেন হাসিব হোসাইন রাখি।