স্লোভাকিয়াকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপে জার্মানি। লিপজিগের ম্যাচে চারবারের চ্যাম্পিয়নরা ৬-০ গোলে বিধ্বস্ত করেছে স্লোভাকদের। সমান পয়েন্ট নিয়ে বাছাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রেড বুল অ্যারেনায় মুখোমুখি হয়েছিল দেশ দুটি। গোল ব্যবধানে অনেকটা এগিয়ে থাকায় বড় হার এড়ালেই ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়ে যেত জার্মানরা।








