মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

‘মা খুব খুশি হয়েছেন

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
মা আনোয়ারা বেগমের সঙ্গে মেয়ে মুক্তি
৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’। এ বছর  ৩০ বছর পূর্তি হলো বিনোদন সাংবাদিকদের সংগঠনটি—বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। এবারের আয়োজনে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম ও নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচকে। অসুস্থ থাকায় আনোয়ারার পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর মেয়ে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

 

গতকাল মুক্তির কাছে জানতে চাওয়া হয়, কেমন আছেন ‘গোলাপী এখন ট্রেনে’ অভিনেত্রী? মুক্তি বলেন, ‘মা এখনো পুরোপুরি সুস্থ হননি। চিকিৎসক সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। সে কারণেই সম্মাননা নিতে যেতে পারেননি। তাঁর হয়ে আমিই গ্রহণ করেছি সম্মাননা।

’ 

২০২২ সাল থেকে অসুস্থ আনোয়ারা। শুরুর দিকে কাউকেই চিনতে পারতেন না। পরে স্মৃতিশক্তি ফিরে পেলেও খুব একটা কথা বলেন না। এই পুরস্কার পাওয়ার খবর যখন জানিয়েছেন মুক্তি, কী অভিব্যক্তি ছিল তাঁর? ‘বাসায় এসে মায়ের হাতে সম্মাননা তুলে দিলে তিনি খুবই খুশি হয়েছেন।

আয়োজকদেরও ধন্যবাদ দিয়েছেন’, বলেন ‘চাঁদের আলো’ অভিনেত্রী মুক্তি। 

১৯৪৮ সালে কুমিল্লায় জন্ম আনোয়ারার। ‘আজান’ [১৯৬১] ছবিতে প্রথম অভিনয়। এরপর অভিনয় করেছেন ‘নাচঘর’, ‘সঙ্গম’, ‘শুভদা’, ‘দেবদাস’, ‘সুন্দরী’সহ শতাধিক ছবিতে। আজীবন সম্মাননাসহ জাতীয় পুরস্কার পেয়েছেন আটবার।

মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মুক্তি। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com