মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মুখে লাজুক হাসি অনামিকায় আংটি

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
প্রেমের গুঞ্জন তো বহুদিনের। কিছুদিন আগে ভেসে এলো পাকা খবর, বাগদানও সেরে নিয়েছেন রাশমিকা মানদানা ও বিজয় দেবারাকোণ্ডা। যদিও নিজেরা এখনো বিষয়টি নিয়ে টুঁ শব্দটি করছেন না। তবে নানা আকার-ইঙ্গিতে ঠিকই বুঝিয়ে দিচ্ছেন, প্রেমটা পরিণয়ের দিকেই যাচ্ছে।

 

এবার আরেকটু স্পষ্ট ইঙ্গিত দিলেন রাশমিকা, দেখালেন বাগদানের আংটিও। সম্প্রতি নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর প্রচারে সময় দিচ্ছেন অভিনেত্রী। এক অনুষ্ঠানে হাজির হয়েছেন অভিনেতা জগপতি বাবুর সঙ্গে। সেখানেই রাশমিকা তাঁর অনামিকায় থাকা আংটি দেখিয়েছেন।

অনুষ্ঠানটির একটি প্রমো ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, বিজয়ের নাম ধরে মজার ছলে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে রাশমিকাকে। তখনই হাতের আংটিগুলো তুলে ধরেন তিনি; যার একটি বাগদানের। 

রাশমিকাকে জিজ্ঞেস করা হয়, এসব আংটির সঙ্গে তাঁর বিশেষ কোনো মুহূর্ত জড়িয়ে আছে কি না।

রাশমিকার জবাব, ‘আমার আঙুলের সব কটি আংটিই খুব গুরুত্বপূর্ণ।’  পরে জগপতি বাবু বলেন, ‘আমি নিশ্চিত, এর মধ্যে একটি আংটি তোমার ভীষণ প্রিয় এবং এর পেছনে একটা ঘটনাও আছে।’ রাশমিকাও একফালি হেসে সম্মতি জানান। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com