‘ঢাকা ২০৪০’ ও ‘অপারেশন সুন্দরবন’-এর পর এবার নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। নাম ‘যদি… কিন্তু… তবুও’। সিনেমাটিতে নুসরাত ফারিয়ার বিপরীতে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক শিহাব শাহীন।
তবে এ সিনেমা বড় পর্দার জন্য নয়, এটি নির্মিত হচ্ছে ওয়েব প্ল্যাটফরমের জন্য। বিশ্বব্যাপী নেটফ্লিক্স, আইফ্লিক্স, অ্যামাজনের মতো ভারতের দর্শকপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ‘জি-ফাইভে’র ব্যানারে নির্মিত হচ্ছে এটি। নির্মাতা শিহাব শাহীন পরিচালনার পাশাপাশি এর গল্পও লিখেছেন।
এ প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন বলেন, এটি পুরোপুরি রোমান্টিক, কমেডি সিনেমা। ১২০ মিনিট দৈর্ঘ্যরে এই সিনেমায় দেখা যাবে বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগে, তখন কী হতে পারে, এমন নানা পদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে যাবে ‘যদি…কিন্তু… তবুও’ সিনেমার গল্প।