মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ষাটে’ শাহরুখ

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বলিউড বাদশা শাহরুখ খানের ৬০তম জন্মদিন আজ ২ নভেম্বর। প্রতিবছর এই দিনে নায়কের বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাংলো মান্নাতের সামনে থাকে ভক্ত-অনুরাগীদের ভিড়। কারণ এই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের দেখা দেন কিং খান। কথা ছিল তার ষাটতম জন্মদিনে ভারতের অনেকগুলো প্রদেশে উৎসব করা হবে। তবে সেই আয়োজন শিথিল করা হয়েছে। তবে নানা চমক থাকছে শাহরুখের জন্মদিনে। ইতিমধ্যেই ভক্তদের পক্ষ থেকে নানা আয়োজন শুরু হয়ে গেছে। ভারতের বিভিন্ন প্রান্তে এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করেন শাহরুখভক্তরা।তবে এবার মান্নতের বারান্দা থেকে ভক্তদের দেখা দেবেন কি না শাহরুখ তা নিয়ে আলোচনা চলছেই। কারণ মান্নতের মেরামতের কাজ চলছে। বর্তমানে একটি ভাড়া বাড়িতে থাকছেন নায়কের পরিবার। জানা গেছে, এবারের জন্মদিনে নিজের নতুন সিনেমার ঘোষণা দিতে পারেন শাহরুখ খান। তার (শাহরুখের) জন্মদিনের অনুষ্ঠানে হাজির থাকবেন বিশ্বখ্যাত গায়ক এনরিকে ইগলেসিয়াস! এরই মধ্যে নাকি এনরিকের টিমের সঙ্গে কথা হয়েছে শাহরুখের টিমের। বলিউড বাদশার ষাটের জন্মদিনকে স্পেশাল বানাতেই সেখানে হাজির থাকবেন ‘বায়লামোস’খ্যাত গায়ক। তবে এখানেই চমকের শেষ নয়। বাদশার দরবার থেকে এনরিকে-কে নিয়ে বড় খবর দিতে পারেন এসআরকে টিম।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com