মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

স্রোতের বিপরীতে একজন

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

অভিনয়, ব্যক্তিত্ব, সৌন্দর্য দিয়ে অল্প সময়েই ভক্তের হৃদয় জয় করেছেন। স্রোতে না ভেসে ভালো গল্পের নাটক, ওয়েব সিরিজ–এমনকি সিনেমাতেও রয়েছে তাঁর পদচারণা। বলছি, অভিনেত্রী ও মডেল আইশা খানের কথা। এবার তিনি হাজির হয়েছেন নতুন আঙ্গিকে। দেশের অন্যতম বৃহৎ লোকসংগীত প্রতিযোগিতা ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। দেশের নানা প্রান্তে অডিশন রাউন্ডে সঞ্চালকের দায়িত্ব পালনের পর এবার পুরো আসরেরই মূল উপস্থাপনার দায়িত্বে আছেন তিনি। বাংলাদেশের লোকসংগীতকে কেন্দ্র করে আয়োজন করা এই রিয়েলিটি শো দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান শিল্পীদের জন্য এক বিশাল প্ল্যাটফর্ম। এই আয়োজনের অংশ হতে পেরে আনন্দিত আইশা।

তিনি বলেন, ‘এর আগে অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এত বড় আয়োজনের দায়িত্ব এবারই প্রথম নিয়েছি। ম্যাজিক বাউলিয়ানার এবার পঞ্চম আসর চলছে। তৃতীয় ও চতুর্থ আসরে অডিশন পর্বে কাজ করলেও এবার পুরো আয়োজনেই উপস্থাপনার দায়িত্বে আছি। দেশের নানা প্রান্তের প্রতিযোগীদের অংশগ্রহণ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আমি যদিও গানের মানুষ নই, তবুও এই শোতে এসে গান ও সংগীতজগৎ নিয়ে অনেক কিছু শিখছি। গানের মানুষদের সঙ্গে প্রতিদিনের মেলামেশা আমার জানার পরিধি আরও বাড়াচ্ছে। গত শুক্রবার থেকে অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে। দর্শকের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। আমার মনে হচ্ছে, এই অভিজ্ঞতা আমার ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করবে।’

লোকসংগীতের এই বিশাল আয়োজন, নতুন দুটি সিনেমা–সব মিলিয়ে আইশা খানের ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন গতি ও ভিন্ন এক মাত্রা–এমটিই মনে করছেন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com