মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আজ থেকে অতিরিক্ত সব সিম বন্ধ হচ্ছে

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে। আজ (৩০ অক্টোবর) থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে।

সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিটিআরসি এ তথ্য জানায়।

এতে বলা হয়, একজন গ্রাহক তার এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন রাখতে পারবেন। এর বেশি সিম নিবন্ধিত থাকলে আগামী বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করতে হবে।

গ্রাহকদের জানানো হয়েছে, তারা পছন্দমতো ১০টি সিম সক্রিয় রাখতে পারবেন। এর অতিরিক্ত সিম থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে সেগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে। সময়সীমা শেষ হওয়ার পর কমিশন দৈবচয়নের (র‌্যান্ডম সিলেকশন) মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

একটি এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে, তা জানতে যে কোনো অপারেটর (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক) থেকে ১৬০০১# ডায়াল করতে হবে। এরপর ফিরতি বার্তায় জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা চাওয়া হবে।

সেই সংখ্যা পাঠানোর পর এসএমএসের মাধ্যমে জানানো হবে সংশ্লিষ্ট এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত আছে এবং কোন কোন অপারেটরের।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com