সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ডেঙ্গুতে আক্রান্ত

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে গতকাল সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮৩ জন। গতকাল দেশের ডেঙ্গু পরিস্থিতি এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৬ হাজার ৪২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভতি আছে দুই হাজার ৭৪০ জন। এর মধ্যে এক হাজার ৭৪৭ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলা হাসপাতালে।ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৯৯৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরে ডেঙ্গু ছড়িয়েছে ৬৩ জেলায়। আক্রান্ত ও মৃত্যু বেশি হয়েছে ঢাকা মহানগরে। গতকাল পর্যন্ত আক্রান্ত ১৮ হাজার ৭৭০ জন, মৃত্যু ১৬৯ জন। এরপর বরিশাল বিভাগে আক্রান্ত ১৬ হাজার ৭৭৭ জন, মৃত্যু ৪১ জনের।একক জেলা হিসেবে সবচেয়ে বেশি আট হাজার ৪৪৯ জন আক্রান্ত বরগুনায়, মৃত্যু ১৫ জনের। জয়পুরহাটে এখনো কোনো রোগী শনাক্ত হয়নি।   বিশ্লেষণে আরো দেখা যায়, ৩৫ বছরের কম বয়সের রোগী ৪৩ হাজার ৮২৯ জন, যা মোট আক্রান্তের ৬৫.৯৮ শতাংশ। এই বয়সে মৃত্যুও হয়েছে ১৫৮ জনের, যা মোট মৃত্যুর ৫৮.৭৩ শতাংশ।চলতি মাস অক্টোবরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি ১৯ হাজার ৮১ জন, মৃত্যু ৭১ জনের। আগের মাস সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি ১৫ হাজার ৮৬৬ জন, মৃত্যু ৭৬ জনের। মাস ওয়ারি হিসাবে জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় এক হাজার ১৬১ ও মৃত্যু ১০ জনের, ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ ও মৃত্যু তিনজনের, মার্চে আক্রান্ত ৩৩৬ জন, এই মাসে কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ ও মৃত্যু সাতজন, মে মাসে আক্রান্ত এক হাজার ৭৭৩ জন ও মৃত্যু তিনজনের। জুন মাসে আক্রান্ত পাঁচ হাজার ৯৫১ ও মৃত্যু ১৯ জনের। জুলাই মাসে আক্রান্ত ১০ হাজার ৬৮৪, মৃত্যু ৪১ জনের। আগস্টে ১০ হাজার ৪৯৬ জন,  মৃত্যু ৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com