সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ডেঙ্গুতে গত এক দিনে আরো চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে ৮১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ২৫৩ জনের প্রাণ গেছে। হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৬০৫ জনে।গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, মারা যাওয়া ব্যক্তিদের তিনজন নারী, একজন পুরুষ। তাদের একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, একজন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে, একজন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে এবং একজন পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। তাদের বয়স হয়েছিল যথাক্রমে ১৬, ৭০, ৩০ ও ৫৫ বছর।

এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে পাঁচ হাজার ৯৫১ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছে।জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com