সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

স্বাস্থ্য খাতে এডিপি বাস্তবায়ন তলায়

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে
২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গত অর্থবছরের তুলনায় সামান্য অগ্রগতি হয়েছে। তবে এডিপি বাস্তবায়নে স্বাস্থ্য খাতের বেহাল কাটেনি। গত অর্থবছরে স্বাস্থ্যের দুই বিভাগে এডিপি বাস্তবায়ন ছিল মূল এডিপির ১০ শতাংশেরও কম। চলতি অর্থবছরেও একই অবস্থা বিরাজ করছে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে।

এডিপি বাস্তবায়নে সামান্য অগ্রগতি : জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে ৫.০৯ শতাংশ। এটি গত অর্থবছেরের একই সময়ের চেয়ে বেশি। সরকারের নেওয়া নানা উদ্যোগের ফলে এডিপি বাস্তবায়নের অগ্রগতি বেড়েছে। চলতি অর্থবছরে (২০২৫-২৬) সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বরাদ্দ দুই লাখ ৩৮ হাজার কোটি টাকার বেশি। প্রথম তিন মাসে খরচ হয়েছে ১২ হাজার ১৫৮ কোটি টাকা। অর্থাৎ বরাদ্দের তুলনায় ৫.০৯ শতাংশ খরচ করতে সক্ষম হয়েছে মন্ত্রণালয় ও বিভাগগুলো।

আইএমইডির তথ্য বিশ্লেষণে দেখা যায়, একক মাস হিসেবে সেপ্টেম্বরে খরচ হয়েছে ছয় হাজার ৪৪৩ কোটি টাকা বা ২.৭ শতাংশ, এটিও গত অর্থবছরের ২.১৮ শতাংশের তুলনায় বেশি। এই অর্থবছরে এক হাজার ১৯৮টি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে এক হাজার ১৫টি বিনিয়োগ প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন থেকে গত তিন মাসে খরচ হয়েছে ছয় হাজার ৩০৭ কোটি টাকা, বিদেশি ঋণ থেকে খরচ হয়েছে পাঁচ হাজার ৭৪ কোটি টাকা, মন্ত্রণালয়গুলোর নিজস্ব অর্থায়ন হয়েছে ৭৭৭ কোটি টাকা।

গত অর্থবছরের শেষে এডিপি বাস্তবায়ন হয়েছিল মাত্র ৬৮ শতাংশ। নতুন অর্থবছরের শুরুতেই আরও নিচে গিয়েছিল (২-৩ শতাংশ মাত্র, প্রথম দুই মাসে)। এটি নিয়ে সরকারের উদ্বেগও ছিল। এর আগে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, গত অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল সবচেয়ে কম। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময়ে এডিপি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের হার বাড়ানোর জন্য বিশেষ নজরদারি চলছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com