সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আজ লালন উৎসব

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে
  • ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস আজ। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির আয়োজনে দেশজুড়ে অনুষ্ঠিত হবে নানা আয়োজন। এ ছাড়া কুষ্টিয়ায় লালনের আখড়ায়ও চলছে মেলা ও উৎসব। লালনকে নিয়ে যাবতীয় আয়োজনের খবর জানাচ্ছেন কামরুল ইসলাম
বাংলার শ্রেষ্ঠতম সাধক কে? এ প্রশ্নের বিপরীতে অধিকাংশ মানুষই হয়তো এক মুহূর্তও না ভেবে বলে দেবেন—লালন। বিবিসির জরিপেও সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় উঠে আসে তাঁর নাম। গানে, সুরে ও বাণীতে মানবতার বয়ান করে গেছেন তিনি। সেটাও প্রায় দুই শ বছর আগে।

জানা যায়, ১৭৭৪ সালের এই দিনে তিনি জন্মও নিয়েছিলেন। দুই উপলক্ষ একসঙ্গেই উদযাপন করে আসছেন লালন ভক্তরা।এবার তা পেল জাতীয় রূপ। এ বছরের আগস্টে লালনের তিরোধান দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে সরকার।
জানা গেছে, আজ বিকেল ৪টায় লালন ধামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। লালন বক্তৃতায় মুখ্য আলোচক থাকবেন আন্তর্জাতিক খ্যাতিমান লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আরো অংশগ্রহণ করবেন কবি, লেখক ও চিন্তক ফরহাদ মজহার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।ছেঁউড়িয়ার লালন আখড়ায় এ ভাব-ধ্যানের উৎসবে গান করবেন টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ সারা দেশ থেকে আগত অনেক বাউল-ফকির। এদিকে লালনকে নিয়ে একটি তথ্যচিত্র বানিয়েছে সরকার। প্রায় দুই মিনিট দৈর্ঘ্যের সে তথ্যচিত্রে লালনের জীবন, সাধনা ও সৃষ্টিকর্মের নানা তথ্য তুলে ধরা হয়েছে।

ঢাকায় লালনকে নিয়ে আয়োজন থাকছে একদিনের উৎসব। এটি হবে আগামীকাল, সোহরাওয়ার্দী উদ্যানে। এই আয়োজনে গান করবেন ইমন চৌধুরী ও তাঁর দল ‘বেঙ্গল সিম্ফনি’, ব্যান্ড লালন, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশী, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহীসহ আরো অনেক শিল্পী ও গানের দল।

একইভাবে সারা দেশের জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে হবে লালনের স্মরণে নানা অনুষ্ঠান। সেসব মেলায় অংশ নেবেন স্থানীয় শিল্পী ও লালন অনুরাগীরা। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি জানিয়েছে, তাদের অনিরুদ্ধ মুক্তমঞ্চে সন্ধ্যা ৬টায় হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আজ ঢাকায় থাকছে ‘থিয়েটার’ নাট্যদলের প্রযোজনা ‘বারামখানা’। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে। প্রদর্শনীটি উৎসর্গ করা হবে লালনসংগীতের অন্যতম প্রধান শিল্পী ফরিদা পারভীনকে, যিনি কিছুদিন আগেই চলে গেছেন না-ফেরার দেশে। লালনের জীবন ও দর্শনের ওপর ভিত্তি করে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার, নির্দেশনায় ত্রপা মজুমদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, শেকানুল ইসলাম শাহী, মারুফ কবীর, আপন আহসান, তানজুম আরা পল্লী, রাশেদুল আওয়াল শাওন, ত্রপা মজুমদার প্রমুখ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com