সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রথমবারের মতো শরৎ উৎসব

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শরৎ উৎসব পালন করা হলো। গতকাল বৃহস্পতিবার চারুকলা অনুষদের বকুলতলায় চারুকলা অনুষদের তত্ত্বাবধানে সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) অংশগ্রহণে এই  উৎসব আয়োজিত হয়।চারুকলা বিভাগের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় শরৎ উৎসব। এরপর উপস্থিত বক্তারা শরৎ উৎসব উপলক্ষে বক্তব্য দেন।

তিনি আরো বলেন, ‘আজকের শরৎ উৎসবের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এ ধরনের উৎসব মানুষে-মানুষে, শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ককে আরো দৃঢ় করে।
প্রতিযোগিতামূলক ও ব্যস্ত জীবনে আমরা প্রায়ই একে অন্যের কাছ থেকে দূরে সরে যাই। এই উৎসবগুলো আমাদের পুনরায় একত্র করে, পরস্পরের প্রতি সৌহার্দ্য ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।’চারুকলা বিভাগের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক স্টেকহোল্ডার হিসেবে, কেন একসঙ্গে আরো বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি না? ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠত্বের দাবি রাখে ঠিক এই কারণেই  আমরা একটি সামাজিক ও সাংস্কৃতিক মতবিনিময়, সংলাপ এবং দৃশ্যমানতার চর্চা করে থাকি।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com