মানুষের জীবনে মানসিক শান্তি থাকাটা ভীষণ প্রয়োজন। অনেকেরই দেখা যায় অর্থ, যশ, খ্যাতি সবই আছে; কিন্তু মানসিক শান্তি নেই। এমন হলে কেউ জীবনে কখনোই সুখী হতে পারবে না, কাজে মনোযোগ দিতে পারবে না।
প্রথম চাওয়া
দৈত্যের কাছে প্রথমেই চাইব মা–বাবার সুস্থতা। আমরা যত বড় হচ্ছি, মা–বাবার বয়স তত বাড়ছে। ফলে তাঁদের শরীরে ভর করে অসুস্থতা, যেটা সন্তান হিসেবে আমাকে বেশ চিন্তিত করে। কারণ প্রতিটি সন্তানের জীবনেই মা–বাবা আশীর্বাদ।
মানুষের জীবনে মানসিক শান্তি থাকাটা ভীষণ প্রয়োজন। অনেকেরই দেখা যায় অর্থ, যশ, খ্যাতি সবই আছে; কিন্তু মানসিক শান্তি নেই। এমন হলে কেউ জীবনে কখনোই সুখী হতে পারবে না, কাজে মনোযোগ দিতে পারবে না।
ভালো মানুষের সংজ্ঞায় যা যা বৈশিষ্ট্য থাকে, আমি তেমনই ভালো মানুষ হতে চাই, যাতে আজীবন মানুষের ভালোবাসা পেতে পারি। আমি সবার ভালোবাসা পেয়ে ধন্য হতে চাই। কারণ এই ভালোবাসাটাই জীবনের সেরা অর্জন।