ব্যাচেলর অব মাদরাসা এডুকেশন (বিএমএড) : যাঁরা মূলত দাখিল মাদরাসার শিক্ষক হতে চান তাঁদের জন্য বিএমএড কোর্সটি খুবই দরকারি। কোর্সটিতে আবেদনের যোগ্যতা— মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম ফাজিল বা সমমান পাস অথবা আল-কোরআন ও তাজবিদ/আল হাদিস/আরবি/আকাইদ ও ফিকহ বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম ফাজিল ডিগ্রিসহ সরকারি বা বেসরকারি মাদরাসা বা স্কুলের শিক্ষক। এক বছরের (২ সেমিস্টার) কোর্সটির মোট ক্রেডিট আওয়ার ৬২। স্নাতক বা সমমানের এই কোর্সের রেজিস্ট্রেশনের পর মোট মেয়াদ থাকবে পাঁচ বছর।








