শিল্পকর্ম বা ওয়ালম্যাটের স্থায়িত্বে বড় ভূমিকা রাখে ঘরের আর্দ্রতা, আলো-হাওয়া এবং তাপমাত্রা। ভেজা দেয়ালে ওয়ালম্যাট লাগালে তাতে দ্রুত ফাঙ্গাস ধরে। অন্যদিকে সরাসরি সূর্যালোক শিল্পকর্মের রং ফিকে করে দেয়। তাই দেয়ালের অবস্থান অনুযায়ী উপকরণ নির্বাচন করুন।
শিল্পকর্ম বা ওয়ালম্যাটের স্থায়িত্বে বড় ভূমিকা রাখে ঘরের আর্দ্রতা, আলো-হাওয়া এবং তাপমাত্রা। ভেজা দেয়ালে ওয়ালম্যাট লাগালে তাতে দ্রুত ফাঙ্গাস ধরে। অন্যদিকে সরাসরি সূর্যালোক শিল্পকর্মের রং ফিকে করে দেয়। তাই দেয়ালের অবস্থান অনুযায়ী উপকরণ নির্বাচন করুন।
হালকা দাগ পড়লে সামান্য পরিমাণ মাইল্ড ডিটারজেন্ট পানিতে মিশিয়ে একটি তুলো বা নরম সুতি কাপড় ভিজিয়ে আলতো করে দাগ মুছে নিন। ঘষাঘষি করবেন না।
সরাসরি সূর্যালোক বা তীব্র কৃত্রিম আলোতে শিল্পকর্মের রং দ্রুত ম্লান হয়। তাই চেষ্টা করুন জানালার বিপরীতে না ঝোলাতে। প্রয়োজনে ইউভি-প্রোটেক্টেড গ্লাস ফ্রেম ব্যবহার করুন।
বর্ষাকালে ঘরের আর্দ্রতা বেড়ে গেলে দেয়ালে স্যাঁতসেঁতেভাব তৈরি হয়। এই অবস্থায় ওয়ালম্যাট বা ক্যানভাসের রঙের নিচে ছত্রাক জন্মাতে পারে। বছরে অন্তত একবার দেয়াল পরীক্ষা করে নিন। প্রয়োজনে অ্যান্টিফাঙ্গাল পেইন্ট ব্যবহার করুন।
ঝোলানোর কৌশল
দেয়ালে গর্ত না করে হুক বা সাসপেনশন ট্র্যাক সিস্টেম ব্যবহার করা উত্তম। এতে দেয়ালের ক্ষতি কমে এবং ছবি সহজে বদলানো যায়। ভারী পেইন্টিং হলে নিশ্চিত করুন হুক যথেষ্ট মজবুত।
সংরক্ষিত শিল্পকর্মের যত্ন
যদি কোনো শিল্পকর্ম অস্থায়ীভাবে নামিয়ে রাখতে হয়, তবে কখনোই রোল করে রাখবেন না। সমতল স্থানে রেখে ক্যানভাসের ওপর সিলিকা জেল প্যাক দিন আর্দ্রতা শোষণের জন্য। পলিথিনে মোড়ানোও ক্ষতিকর, বাতাস চলাচল থাকতে হবে।
ঘর বুঝে রং
ওয়ালম্যাট বা পেইন্টিং শুধু দেয়াল নয়, পুরো ঘরের আবহ বদলে দেয়। তাই যত্নের পাশাপাশি রঙের মিল, ফ্রেমের অবস্থা বা থিম অনুযায়ী রিফ্রেশ করা দরকার। এতে ঘরের সৌন্দর্য বজায় থাকে। দেয়াল সাজানো মানে শুধু রং করা নয়, যত্নও এক ধরনের শিল্প। নিয়মিত পরিষ্কার, সঠিক আলো ও সামান্য সচেতন থাকলে শিল্পকর্ম ও ওয়ালম্যাট দুটিই দীর্ঘদিন উজ্জ্বল থাকবে আর ঘর থাকবে প্রাণময়, রুচিশীল ও সময়ের সঙ্গে তাল মেলানো।
শিশু বা পোষা প্রাণী থাকলে
শিশু বা বিড়াল-কুকুরের আঁচড়ে ওয়ালম্যাট ক্ষতিগ্রস্ত হতে পারে। নিচের অংশে হালকা টেক্সচারড প্রোটেকশন স্টিকার লাগালে সমস্যা কমে।
বাতাসের ধাক্কা থেকে সাবধান
এসি বা হিটার সরাসরি শিল্পকর্মের দিকে রাখা বিপজ্জনক। তাপমাত্রার হঠাত্ পরিবর্তনে ক্যানভাসে টান পড়ে বা রঙে ফাটল ধরতে পারে।