মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বজ্রপাতে নিহত ৮

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

দেশের পাঁচ জেলায় গতকাল রবিবার বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং দুই বোনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। নারায়ণগঞ্জে বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বেশ কয়েকজন লোক উজানচর-ঘাগুটিয়া খেয়াঘাটে নদী পারাপারের জন্য অপেক্ষা করছিল। এ সময় বজ্রপাতে মমতাজ, জাকিয়া ও রাশেদ গুরুতর আহত হন।

ঝিনাইদহ সদর উপজেলা ও শৈলকুপায় গতকাল সকালে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন সদর উপজেলার আড়মুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস এবং শৈলকুপা উপজেলার শেখড়া গ্রামের কৃষক হুরমত শেখ।নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে গতকাল বিকেলে বজ্রপাতে মো. ওয়াসিম (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নওগাঁর রানীনগর উপজেলার গোনা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে গতকাল সকালে বজ্রপাতে জাহের আলী (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের আফছার আলীর ছেলে।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ এবং কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, তিতাস-হোমনা (কুমিল্লা) ও রানীনগর (নওগাঁ) প্রতিনিধি]

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com