ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে তাদের মৃত্যু হয়। তারা হলেন- বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের শ্রীনিবাস মালাকার (৭০) ও সৌরভ দাস (২০)। এ ছাড়া তিনজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- অজিত, সুমন ও মন্টু মালাকার। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার মির্জাপুর গ্রামে শ্রীনিবাস, সৌরভসহ কয়েকজন মদপান করেন। অতিরিক্ত মদ্যপানের কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। সৌরভ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেলে ও শ্রীনিবাস বাড়িতে মারা যান। ওসি শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।