মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

১৮তম, বিজেএস প্রিলিমিনারি

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে
বাংলা : ব্যাকরণ অংশে গুরুত্বপূর্ণ—ভাষা, ধ্বনি পরিবর্তন, সমাস, কারক, সন্ধি, উপসর্গ ইত্যাদি। বাগধারা, বাক্য সংক্ষেপণ, বিপরীত ও সমার্থক শব্দের মতো টপিকস একাধিক বই থেকে পড়লে পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা বেশি। সাহিত্য অংশে গুরুত্বপূর্ণ—কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশসহ বিখ্যাত লেখকদের ছদ্মনাম, বিখ্যাত সাহিত্যকর্ম ও বিখ্যাত চরিত্র, তাঁদের কবিতার লাইন বা উক্তি, উল্লেখযোগ্য কাজ সম্পর্কেও জানাশোনা থাকতে হবে। বাংলা ব্যাকরণ ও সাহিত্য অংশের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নিতে হয়।

Parts of Speech, Right form of Verbs, Degree, narration, voice, transformation of sentence, preposition, article, gerund, vocabulary, idioms & phrases

ইত্যাদি। ইংরেজি সাহিত্য অংশে বিভিন্ন সময়ের কবি-সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ তথ্য পড়ার পাশাপাশি Literary terms, Nationality of poets, Famous characters, Famous quotes অবশ্যই পড়বেন। বিখ্যাত আইনজ্ঞ ব্যক্তিদের উক্তিও পড়বেন।

গণিত ও বিজ্ঞান :গণিতের বিভিন্ন সূত্র অবশ্যই মুখস্থ রাখবেন।

বাংলাদেশ ও আন্তর্জাতিক : দুই ভাগে ভাগ করে প্রস্তুতি নেবেন—১. সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, ২. বিগত ঘটনাপ্রবাহ ও জাতীয় বিষয়াবলি।

আইনী বিষয়ের প্রস্তুতি

দেওয়ানি মামলা : সাধারণত সিপিসি থেকে ৪—৬টি প্রশ্ন; এসআর ও তামাদি আইন, এডিআর এবং সিভিল কোর্টস অ্যাক্ট থেকে দু-একটি করে প্রশ্ন আসে। সিপিসি নোট করে পড়বেন। গুরুত্বপূর্ণ আদেশ—১ থেকে ১০, ১৪, ১৫, ১৭, ১৮, ২০, ২১, ২৬, ৩২, ৩৩, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪৩ ও ৪৭।

এসআর অ্যাক্ট থেকে অধ্যায় থেকে পড়বেন—ধারা ৮, ৯, ১০, ১১, ১২, ২১, ২১ক, ২২, ২৭ক, ৩১-৪৩, ৫২-৫৭ ধারা দেখবেন। তামাদি আইনের মূলধারার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তামাদি মেয়াদ খাতায় নোট করে পড়লে মনে রাখা সহজ হবে। এডিআর থেকে মূলত ধারণা রাখবেন—কোন আইনে কত ধারায় এডিআর বিধান রয়েছে। সিভিল কোর্টস অ্যাক্টের ক্ষেত্রে ১(২), ৩, ৬, ৮-১৫, ১৮-২৫, ৩৬-৪০ ধারারমূল কথা খাতায় নোট করে পড়বেন।অপরাধ আইন : সিআরপিসির উপধারাও মুখস্থ রাখবেন। গুরুত্বপূর্ণ ধারা—৬-১২, ২৮-৩৫ক, ৪৬-৫২, ৫৪, ৫৫, ৫৭, ৫৯-৬১, ৬৮-৭৩, ৭৫-৮৬, ৮৭-৮৯, ৯৬, ৯৮, ১০০-১০৩, ১০৬-১১০, ১১৬, ১১৮, ১২৩, ১২৭-১৩৩, ১৪৪, ১৪৫, ১৪৬-১৪৮, ১৫৪-১৫৭, ১৬০-১৬৪, ১৬৭-১৭৬, ১৭৭-১৮৩, ১৯০-২০৫ঘ, ২২১-২৪০, ২৪১ক-২৫০, ২৬০-২৬২, ২৬৫ক-২৬৫ঠ, ৩৩৭-৩৪৫, ৩৪৯, ৩৬৪, ৩৬৬-৩৮৬, ৪০১-৪১৪, ৪১৭, ৪১৭ক, ৪১৯-৪৩৯ক, ৪৯১, ৪৯৪, ৪৯৬-৪৯৮, ৫২৫-৫২৮, ৫৩৯খ, ৫৫৬, ৫৬১ক। দণ্ডবিধির ক্ষেত্রে  গুরুত্বপূর্ণ বিভিন্ন সংজ্ঞা, ধারা—৩৪-৩৮, ৫৪-৭০, ৭৩, ৭৪, ৭৬-১০৬, ১০৭-১১৯, ১২০ক, ১২০খ, ১৪১-১৪৯, ১৫৯-১৬৩, ১৭০, ১৮৬-২০১, ২৯৯-৩১৫, ৩১৯-৩২৬ক, ৩৩৯, ৩৪০, ৩৪৯-৩৫২, ৩৫৯-৩৬৪ক, ৩৭৫-৩৭৭, ৩৭৮-৪১১, ৪১৫-৪২০, ৪২৫-৪২৮, ৪৩৫, ৪৪১-৪৫৩, ৪৬৩-৪৬৫, ৪৭০, ৪৭১, ৪৭৮-৪৮২, ৪৮৯ক-ঘ, ৪৯৩-৪৯৮, ৪৯৯, ৫০০, ৫০৩, ৫০৬, ৫০৭, ৫১১। সাক্ষ্য আইনের গুরুত্বপূর্ণ ধারা—৩, ৫, ৬-১৪, ১৭-৩১, ৩২, ৩৩, ৩৪-৪১, ৪৫-৫০, ৫২-৫৪, ৫৬-৫৮, ৫৯-৭১, ৭৩-৭৭, ৭৯-৯০ক, ১০১-১১১, ১১৫-১৫০, ১৫৪, ১৫৫, ১৫৭, ১৯-১৬৭।

পারিবারিক সম্পর্ক বিষয়ক আইন: মুসলিম আইনের পারিবারিক ও সম্পত্তি অংশ ভাগ ভাগ করে অধ্যায় ধরে নোট নেবেন ও বিভিন্ন আরবি শব্দের বাংলা অর্থসহ পড়বেন, যাতে প্রিলিমিনারি ও লিখিত উভয় পরীক্ষায় কাজে আসে। গুরুত্বপূর্ণ অধ্যায়/বিষয়বস্তু—সূচনা অধ্যায়, বিবাহ, দেনমোহর, তালাক, ভরণপোষণ, অভিভাবকত্ব, ওয়াকফ, হেবা, ওয়াসিয়াত, সুফা ও উত্তরাধিকার ইত্যাদি। এ ছাড়া  পারিবারিক আইন-২০২৩, এমএফএলও, ডিএমএম ইত্যাদি নোট করে রিভিশন দেবেন।

সাংবিধানিক আইন : মূল সংবিধানের সব অনুচ্ছেদ বেয়ার অ্যাক্ট থেকে বিস্তারিত উপ-অনুচ্ছেদসহ পড়বেন। একই সঙ্গে বিখ্যাত মামলা ও বিভিন্ন নীতি/মতবাদ কোন অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত; সংবিধান প্রণয়ন ইতিহাস ও সাম্প্রতিক সময়ে সংবিধান সংশোধনীসহ আলোচিত বিষয়ে স্পষ্ট ধারণা রাখতে হবে। মূল সংবিধানের অনুচ্ছেদের পাশাপাশি অধ্যায়ভিত্তিক নোট করে পড়লে প্রস্তুতি আরো সহজ হবে। সংবিধানের বিভিন্ন নীতি, যেমন —Doctrine of State Necessity, Efficacy, Eclipse & Severability, Intergenerational Equity, Legitimate Expectations, Proportionality, Constitutional Morality, State immunity, Positive Discriminatio

ইত্যাদিসহ গুরুত্বপূর্ণ নীতিগুলো একাধিক বই থেকে পড়বেন। নীতিগুলো পড়ার সময় সংবিধানের কোন অনুচ্ছেদের সঙ্গে মিল আছে, খেয়াল রাখবেন। সাধারণত জেনারেল ক্লজেজ অ্যাক্ট ও আইনের ব্যাখার ধারণা থেকে দু-একটি প্রশ্ন আসে।

সম্পত্তিসংশ্লিষ্ট আইন : সম্পত্তিসংশ্লিষ্ট পাঁচটি আইন থেকে প্রিলিতে ১০টি প্রশ্ন আসে। প্রতিটি আইন থেকে ১—৩টি প্রশ্ন আসে। সম্পত্তিবিষয়ক আইন পড়ার ক্ষেত্রে মূল আইনে বেশি গুরুত্ব দেবেন। পাশাপাশি টিপি অ্যাক্ট ও চুক্তি আইন পড়ার সময় বিভিন্ন ধরনের ডকট্রিন পাবেন। এগুলো ধারার সঙ্গে মিল রেখে নোট নিলে প্রিলি ও লিখিত উভয়ে কাজে আসবে। প্রতিটি আইন পড়ার সময় বেয়ার অ্যাক্টের সূচিপত্রে প্রতিটি ধারার গুরুত্বপূর্ণ অংশ লিখে রাখতে পারেন। যাতে পরীক্ষায় আগে অন্তত একবার চোখ বোলানো যায়। সম্পত্তিবিষয়ক আইনে ভালো নম্বর পেতে বিভিন্ন ধারায় যেসব উদাহরণ আছে, সেগুলো গুরুত্ব দিয়ে পড়বেন। প্রিলিমিনারিতেও এসব উদাহরণ থেকে প্রশ্ন এসে থাকে।

 

প্রিলিমিনারির বিষয় ও পাস নম্বর

পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরে। প্রশ্ন হবে আইনি (৬০) ও সাধারণ (৪০) বিষয়ে। প্রতিটি প্রশ্নের মান ১। নেগেটিভ মার্কিং পদ্ধতির এই পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। প্রিলিমিনারিতে ন্যূনতম পাস নম্বর ৫০। প্রশ্ন করা হবে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, সাধারণ গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বুদ্ধিমত্তা এবং আইনি বিষয়সমূহের ওপর। লিখিত পরীক্ষায় অংশ নিতে হলে অবশ্যই প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে হবে। প্রিলিমিনারি পরীক্ষায় পাওয়া নম্বর পরে লিখিত বা মৌখিক পরীক্ষায় যোগ হবে না।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com