সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গণতন্ত্রের ওপর আক্রমণ ভারতের জন্য বড় ঝুঁকি : রাহুল গান্ধী

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে
ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস এমপি রাহুল গান্ধী গতকাল বৃহস্পতিবার কলম্বিয়ার ইআইএ ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি সরকারের সমালোচনা করে বলেন, ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গণতন্ত্রের ওপর আক্রমণ।

রাহুল বলেন, ভারতের প্রকৌশল ও স্বাস্থ্যসেবার মতো খাতে শক্তিশালী সক্ষমতা রয়েছে, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। তবে একই সঙ্গে দেশের কাঠামোগত কিছু ত্রুটি আছে, আর সবচেয়ে বড় সমস্যা হলো গণতন্ত্রের ওপর হামলা।

তিনি আরো বলেন, ভারতের বৈচিত্র্যময় ধর্ম, সংস্কৃতি ও ভাষার বিকাশের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা অপরিহার্য।কিন্তু বর্তমানে সেই গণতান্ত্রিক কাঠামো বড় ধরনের আক্রমণের শিকার, যা দেশের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।রাহুল গান্ধী বলেন, ভারত মূলত নানা ধর্ম, ভাষা ও সংস্কৃতির মধ্যে এক চলমান সংলাপ। এদের টিকে থাকার জায়গা করে দেওয়ার সেরা উপায় হলো গণতান্ত্রিক ব্যবস্থা। কিন্তু এখন সেটিই বিপদের মুখে।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com