সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

৫ প্রতিষ্ঠানে এনআইডির তথ্য ফাঁস!

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে
nid
nid

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাচারের অভিযোগে সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস এবং স্বাস্থ্য অধিদফতরসহ পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব (ইসি) আখতার আহমেদ।

তিনি জানান, প্রথামিক তদন্তে এই প্রমাণ মেলার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শনানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তিনদিনের মতবিনিময় সভার প্রথমদিন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠান হল- স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথোরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস।

সচিব আখতার আহমেদ বলেন, এই প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর অসতর্কতায় না ইচ্ছেকৃত এটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ স্বপ্রণোদিতভাবে এটা করে থাকে তাহলে শাস্তিযোগ্য অপরাধ। এনআইডি অনুবিভাগ থেকে ১৮২টি প্রতিষ্ঠান এই সেবা নেয়।

তিনি আরও যোগ করেন, ডেটা ইউজের ক্ষেত্রে একটা সীমা রাখা উচিৎ। ওপেন রেখে চোরকে দোষ দেওয়া যাবে না। বেশ কিছু প্রতিষ্ঠান থেকে আবার অন্য প্রতিষ্ঠানে সেবা নিচ্ছে, যা চুক্তির শর্ত ভঙ্গ করে। কোন প্রতিষ্ঠানের কতোটুকু তথ্য প্রয়োজন, যতোটুকু নিচ্ছে তা বেশি নিচ্ছে কিনা তা পর্যালোচনা করা হবে অংশীজনদের সাথে।

১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে এইতিন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ইসি মতবিনিময় করবে; মঙ্গলবার ব্যাংক ও বুধবার ইন্সুরেন্সসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করা হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com